ছোট বয়সেই বিয়ে, প্রসেনজিতের বোন হয়েও কখনও নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ আসেনি, এখন কোথায় রয়েছেন পল্লবী?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়কে (Pallabi Chatterjee) সকলেই চেনেন। তার রূপ ও অভিনয় অনেকেরই পছন্দের। কিন্তু পল্লবী চট্টোপাধ্যায়ের মেয়েকে অনেকেই চেনেন না। পল্লবীর মেয়ে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, কেমন দেখতে হয়েছে তাকে?

পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee) খুবই কম বয়সে বিয়ে করেছিলেন। তার বয়স যখন মাত্র ১৩ বছর, তখনই তার বিয়ে হয়। মাত্র ১৫-১৬ বছর বয়সেই মা হয়েছিলেন পল্লবী। সেই সময় প্রসেনজিতের মা অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ভেবেছিলেন মেয়েকে বড় করে তোলায় যেন অভাব না হয়। তাই এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। পল্লবীর মেয়ে রিয়া এখন তরুণী। তিনি মা কিংবা মামার মত অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন নি। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।

সম্প্রতি, মেয়ে ও শ্বশুরবাড়ির লোকের সাথে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন পল্লবী (Pallabi Chatterjee)। যেখানে তাদের গোটা পরিবারের সঙ্গে ছিল পোষ্য কুকুরও। শাশুড়ি মায়ের সঙ্গেও আলাদা করে ছবি তুলেছেন পল্লবী। রিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। মামা প্রসেনজিতের সাথে ছবি শেয়ার করেন তিনি।

উল্লেখ্য, পল্লবী (Pallabi Chatterjee) খুব ছোট বয়সেই বিয়ে করেছিলেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থেকেই স্কুলে যেতেন। ক্লাসিক্যাল গান শিখেছিলেন শ্বশুরবাড়িতেই। কম বয়সে মা হয়েছেন। এরপর তিনি অভিনয় জগতে পা রাখেন। তবে নায়িকা হিসেবে কখনও আত্মপ্রকাশ করতে পারেননি তিনি। নায়িকার বান্ধবী, নায়কের বোন এমন গুরুত্বপূর্ণ সাইড-রোলেই তাকে দেখা গেছে। ছোটবেলায় বিয়ে করার দরুন, তার জীবন সহজ ছিল না। ছোটবেলার সেই বিয়ে টেকেনি পল্লবীর। কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। মেয়ে রিয়াকে একা হাতে মানুষ করেছেন মা পল্লবী (Pallabi Chatterjee)।

একটি টক শোতে পল্লবী (Pallabi Chatterjee) নিজের জীবনের কথা প্রকাশ্যে এনে বলেছিলেন,”মাকে সংসার চালাতে সাহায্য করতেই ছোট অবস্থাতেই আমি আর দাদা সিদ্ধান্ত নি। মল রোড, দমদমের ওখানে চা বিক্রি করতাম। ওই যে টাকাটা এসেছিল, তখন মনে হচ্ছিল যেন এটাই আমাদের জীবনের বড় পাওনা।” এক সময় নাকি ট্যাক্সি চালিয়েছেন পল্লবী (Pallabi Chatterjee)। টকশোতে পল্লবী বলেন, “কলকাতায় প্রথমবার এসেছিলাম, হাতে কাজ নেই। তখন মনে হয়েছিল আমি তো ট্যাক্সি চালাতে পারি। সেই সময় কেন এখনও মনে হয় আমি আমার নিজের টার্মসে বেঁচেছি। লড়াই করেছি নিজের জন্য।”

RELATED Articles