জনকল্যাণমূলক স্বার্থে বাংলায় একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল মা ক্যান্টিন। এই ক্যান্টিনে থেকে প্রতিদিন মাত্র ৫ টাকার বিনিময়ে পেট ভরে খাবার পান রাজ্যের নানান মানুষ। করোনাকালে চালু হয়েছিল এই ক্যান্টিন। কেউ যাতে অভুক্ত না থাকে, সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছিল মা ক্যান্টিন। তবে এবার খোঁজ পাওয়া গেল অন্য এক ক্যান্টিনের।
মা ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি, ডিম বা মাছ পেয়ে থাকেন দুঃস্থ মানুষ। তবে জানেন কি, এই বাংলাতেই আরও এক ক্যান্টিন রয়েছে, যেখানে মাত্র ১ টাকার বিনিময়ে পাওয়া যায় ভরপেট খাবার। ভাত, ডাল, সবজি, মাছ সহযোগে মেলে পুষ্টিকর খাবার। আর এই সমস্ত খাবার পাওয়া যায় মাত্র ১ টাকাতেই!
কোথায় রয়েছে এই ক্যান্টিন?
এক টাকার এই ক্যান্টিনটি রয়েছে বীরভূমের কঙ্কালীতলায়। টিম মামন নামে একদল যুবক যুবতীরা এই ক্যান্টিন চালান। কঙ্কালীতলা ও তার আশেপাশে এলাকার গরিব, দুঃস্থ, ভিক্ষুক ও পথশিশুদের জন্য চালু করা হয়েছে এই ১ টাকার ক্যান্টিন। বিশেষ এই ক্যান্টিনে প্রতিদিন বেলা ১২টা থেকে ১ টাকার বিনিময়ে মেলে ভরপেট খাবার।
নিরামিষ খাবার থেকে শুরু করে মাছ ডিম সবই মেলে এই ১ টাকার ক্যান্টিনে। কোনও কোনও দিন মেনুতে থাকে সম্পূর্ণ নিরামিষ খাবার অর্থাৎ ভাত, ডাল, সবজি আবার কোনও কোনও দিন মেনুতে যোগ হয় মাছ ও ডিমও। এই ক্যান্টিনের উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হল, খাবার না পেয়ে কেউ যেন অভুক্ত না থাকে। উদ্যোক্তারা জানিয়েছেন, যতদিন তাদের সমর্থ্য থাকবে, ততদিন তারা এই ক্যান্টিন চালিয়ে যাবেন।
উদ্যোক্তারা জানান, এলাকার স্থানীয় বাসিন্দারা কেউ কেউ নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী, সন্তানের জন্মদিন বা নিজের জীবনের বিশেষ কোনও দিন উপলক্ষ্যে এই ক্যান্টিনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই সাহায্য থেকেই উঠে আসে ক্যান্টিনের খরচ। শুধুমাত্র এলাকার দুঃস্থ, গরিব বা ভিক্ষুকরাই নন, স্থানীয় কিছু শিল্পী যারা অন্যের সাহায্যের উপর নির্ভর করে জীবনযাপন করেন, তারাও এই ক্যান্টিন থেকে প্রতিদিন ১ টাকার বিনিময়ে খাবার খান। উদ্যোক্তারা জানান, শুধুমাত্র কঙ্কালীতলাতেই নয়, সিউড়িতেও এমনই এক উদ্যোগ নেওয়া হয়ে থাকে তাদের তরফে। তবে সেখানে প্রতি শুক্রবার ১ টাকার বিনিময়ে খাওয়ানো হয় ভিক্ষুকদের।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!