পল্লবী শর্মা (Pallabi Sharma) ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ক্লাস নাইনে। গ্রাজুয়েশনের পর আইন নিয়ে পড়ার ইচ্ছে ছিল। কিন্তু অভিনয় জগতকে ভালোবেসে কাজ শুরু করেন। দুই পৃথিবী, নদের নিমাই, কে আপন কে পর ধারাবাহিকে পল্লবী (Pallabi Sharma) নজর কাড়তে থাকে। জবা চরিত্রটি তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয়। মাঝে দু’বছর বিরতি নিলেও বর্তমানে তিনি নিম ফুলের মধু ধারাবাহিকের পর্না হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। কাজকে ভালোবেসেছেন তাই কাজ ছেড়ে যেতে পারেন না।
নিম ফুলের মধু ধারাবাহিকে পল্লবীর (Pallabi Sharma) সাথে জুটি বেঁধেছেন রুবেল। তাদের দুজনকে বর বউয়ের চরিত্রে দেখা যায়। রুবেল কতটা সাপোর্টিং এই প্রশ্নের উত্তরে পল্লবী বলেন, “আমি খুব খুশি রুবেল আমার কো স্টার। এটা শুধু রুবেলের ক্ষেত্রে না আমাদের নিম ফুলের পুরো কাস্ট, পুরো ইউনিট আমাদের একে অপরের সাথে খুব ভালো বন্ডিং।”
অভিনেত্রী না হলে পল্লবী উকিল হতেন। অভিনেত্রী (Pallabi Sharma) বলছেন, “আমি কমার্স নিয়ে পড়াশোনা করছিলাম আমার অ্যাকাউন্টস অনার্স। আমার ল নিয়ে পড়া হয়নি। অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করে দিয়েছি। যদি আমার অভিনেত্রীর দিকে কিছু না হতো তবে আমি উকিল হওয়ার স্বপ্ন দেখতাম। এর আগে আমি একটা চরিত্র করেছি জবা সেখানে আমার চরিত্রটা উকিল ছিল। তখন আমার অনেক সাধ পূরণ হয়ে গেছে উকিল হওয়ার। তর্ক আমি ভীষণ ভালো করতে পারি এটা নিয়ে কোন ভুল নেই।”
ছুটির দিনে কিভাবে সময় কাটান পল্লবী (Pallabi Sharma) জানিয়েছেন, “আমরা যারা ধারাবাহিকে লিড রোল করি তাদের সোশ্যাল টাইম বলে কিছু হয় না। তাই আমরা চেষ্টা করি যেটুকুনি সময় পাওয়া যায় ফ্যামিলিকে দেওয়ার, নিজেকে সময় দেওয়ার।” পল্লবীর জীবনে সবচেয়ে বড় আক্ষেপ ছোটবেলায় বাবা-মাকে হারানো। এই প্রসঙ্গে অভিনেত্রী বলছেন, “আমার এই সাকসেসটা যদি বাবা-মা দেখতেন তাহলে হয়তো অনেক বেশি খুশি হতেন।”
অভিনেত্রী (Pallabi Sharma) মাকে হারিয়েছেন ক্লাস থ্রিতে পড়াকালীন। তারপর পিসির বাড়িতে বড় হয়ে ওঠা। অভিনেত্রীর বাবা মারা যান পল্লবীর ক্লাস টেনে পড়াকালীন। অভিনেত্রী বলছেন, “ক্লাস নাইন থেকেই আমি ছোটখাটো রোল করি। কাজ করতে শুরু করে দিয়েছিলাম, আমাকে কখনো ফিরে তাকাতে হয়নি। আমি প্ল্যান করে কখনও এগোইনা।”
প্রেম প্রসঙ্গে অভিনেত্রী (Pallabi Sharma) বলছেন, “আমি এখন একা থাকি। আমি মনের মানুষ বলতে যাকে বিয়ে করবো তার উপর আমি পুরোপুরি ডিপেডেন্ট হতে চাই। আমি যে খুব প্রেম করছি, একটার পর একটা এরকম আমার জীবনে হয় না”।
একা থাকতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী (Pallabi Sharma)। অনেক মানুষের সাথে থাকলে অস্বস্তি হয়। তিনি মনে করেন, “শিল্পীদের একা থাকাটা জরুরী। আমরা আকাশ দেখি না, খালি পায়ে ঘাসে হাঁটি না। আমরা খুব বেশি মেকানিক্যাল হয়ে যাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপে বেশি ব্যস্ত হয়ে পড়ছি, সামনে বসে আড্ডা দেওয়ার চেয়ে। ছুটির দিন হলে আমি তাই রান্না করে একসাথে খাওয়া দাওয়া করতে দাদা বৌদিদের সাথে পছন্দ করি। একটু সময় কাটানো আমি এগুলোতে বিশ্বাসী”।





