মমতার উচ্ছেদের নির্দেশ, উঠে যাচ্ছে সোনাঝুরির হাট? ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

Sonajhuri Haat might be Demolished: ফুটপাত দখল মুক্ত করতে হবে, বেআইনি জবরদখল উচ্ছেদ করতে হবে, গত সপ্তাহে নবান্নের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশের পর থেকেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অনেক দোকান, ঝুপড়ি। নানান বেআইনি জবরদখল করা নির্মাণও ভেঙে ফেলা হচ্ছে, দেওয়া হচ্ছে নোটিশ। এরই মধ্যে এবার রব উঠেছে উঠে যেতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী সোনাঝুরির হাটও (Sonajhuri Haat might be Demolished)

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বোলপুরেও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই শান্তিনিকেতনের ছ’টি বাড়ি ও দুটি রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর বন দফতর তরফে। নথি চাওয়া হয়েছে ওই বাড়ির ও রিসোর্টের। এরই মধ্যে শোনা যাচ্ছে উঠে যেতে চলেছে সোনাঝুরির হাটও (Sonajhuri Haat might be Demolished)

বন দফতরের রেঞ্জার জ্যোতিষ বর্মণ জানাচ্ছেন, প্রয়োজনে হয়ত সোনাঝুরি হাট কর্তৃপক্ষকেও নোটিশ দেওয়া হতে পারে। তাঁর ইঙ্গিত, হয়ত হাট তুলেও দেওয়া হতে পারে (Sonajhuri Haat might be Demolished)। বন দফতরের অনেকটা জায়গা জুড়েই রয়েছে এই হাট। ফলে এই হাট তুলে দিলে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার কথা বলছেন তারা।

এই বিষয়ে সোনাঝুরি হাটের দায়িত্বে থাকা তন্ময় মিত্র বলেন, “আমরা নোটিস যদিও পাইনি। কয়েকটি হোটেল ও রিসর্টকে দিয়েছে। নথি দিতে বলা হয়েছে। আমাদের কাছে যদি নোটিশ আসে বলব পুনর্বাসন যাতে দেওয়া হয়” (Sonajhuri Haat might be Demolished)

শান্তিনিকেতন এলাকার অনেক বাড়ি ও কিছু রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। এই বাড়ির মালিক ও রিসোর্টের মালিকরা বন দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর জানান, “আইন আইনের কাজ করবে। যদি জমি বনদফতরের হয় তাহলে আমরা ছেড়ে দেব”।

যাদের নোটিশ দেওয়া হয়েছে, তারা কাগজপত্র জমা করেছে বলে জানা গিয়েছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও ভুল থাকে, তাহলে বৃহত্তর কোনও পদক্ষেপ নেওয়া হবে ওই বাড়ি ও রিসোর্ট মালিকদের বিরুদ্ধে।

জ্যোতিষ বর্মণ জানাচ্ছেন, “আমরা সার্ভে করেছি। দেখতে পেয়েছি কয়েকটি রিসর্ট ও বাড়ি আমাদের জমির মধ্যে রয়েছে। সেই কারণে বাড়ির মালিক ও রিসর্টের মালিককে নোটিস পাঠানো হয়েছে। তাদের সাপেক্ষে যদি নোটিস থাকে সেগুলি আমরা চেক করব। তবে হাট নিয়ে এখনও নির্দেশ আসেনি। অনেকদিন ধরে হাট বসছে। তবে ভার্চুয়ালি জানানো হয়েছে সরে যেতে। অর্ডার এলে নোটিশ আসবে” (Sonajhuri Haat might be Demolished)

আরও অন্যান্য খবর