Pre Wedding Rituals of BDO at Panchayet Office: গোটা টেবিল খাবারে ভর্তি। সেখানে আবার ফুল, মালা দিয়ে সাজানো। গলায় মালা পরে বসে রয়েছেন এক যুবক। এক মহিলা আবার তাঁকে ফুল-চন্দন দিয় আশীর্বাদও করলেন। আর যুবক ওই মহিলাকে এরপর পা ছুঁয়ে প্রণাম করলেন। দেখে মনে হবে যেন কোনও এক অনুষ্ঠান বাড়িতে বিশেষ অনুষ্ঠান চলছে। বেশ হাসি হাসি মুখেই খেতে বসলেন যুবক।
আজ, বৃহস্পতিবার সকালে এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে কারোর একটি আইবুড়োভাতের অনুষ্ঠান চলছে। সেই কারণেই এই আশীর্বাদ ও খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। এউ সবকিছুর মধ্যেই নজর কাড়ল দেওয়ালে টাঙানো একটি ছবি। সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমুখের একটি ছবি। তিনি যেন ছবি থেকেই আশীর্বাদ করছেন (Pre Wedding Rituals of BDO at Panchayet Office)।
আপাতদৃষ্টিতে দেখে কোনও অনুষ্ঠান বাড়ি বলে মনে হলেও তা কিন্তু নয়। সেই স্থানটি আসলে পঞ্চায়েত অফিস। আর যিনি বেশ প্রসন্ন মুখে খেতে বসলেন, তিনি হলেন স্বয়ং বিডিও। পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যেই আয়োজন করা হয়েছিল বিডিওর এই আইবুড়োভাতের অনুষ্ঠান (Pre Wedding Rituals of BDO at Panchayet Office)। আর তৃণমূল নেত্রী প্রণাম করে আশীর্বাদ নেন তিনিই। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭।
এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে হই হট্টগোল। জানা গিয়েছে, ঘটনাটি বর্ধমানের। বর্ধমানের ১ ব্লকের বিডিওর আইবুড়োভাতই পালন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে (Pre Wedding Rituals of BDO at Panchayet Office)। আর ভিডিওকে কেন্দ্র করে কটাক্ষ করতে কিন্তু দেরি করে নি বিরোধী দলগুলি। এই ভিডিও শেয়ার করে বেশ তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু ভিডিও পোস্ট করে লেখেন, “চমৎকার! পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে তৃণমূলের নেতত্বে আয়োজিত বর্ধমান-১-এর বিডিওর প্রি-ওয়েডিং। অফিসারকে তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কোনও ব্যতিক্রমী বিষয় নয়, এটিই যেন স্বাভাবিক ও আদর্শ বিষয়। এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজনরেখাটি অস্পষ্ট ছিলই, তা এবার পুরো মুছে ফেলা হয়েছে” (Pre Wedding Rituals of BDO at Panchayet Office)।





