বাঙালি অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, “আমাকে চুপ করাতে এত সময় লাগল?”, পাল্টা অনুরাগ

সম্প্রতি এবিএন তেলেগু নামে একটি সংবাদ মাধ্যমে পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh)। প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যুইট করে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন এই বঙ্গ কন্যা। সেই অভিযোগ এবার ফুৎকারে উড়িয়ে দিলেন পরিচালক স্বয়ং। বললেন, ‘বাহ! আমায় চুপ করানোর জন্য এত সময় লাগল। সেই চেষ্টায় আপনি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছেন এবং নিজে মহিলা হওয়া সত্ত্বেও অন্য মহিলাদের টেনে এনেছেন। একটু তো নিজের মর্যাদা রাখুন ম্যাডাম। আমি শুধু এটাই বলব আপনার সমস্ত অভিযোগ ভিত্তিহীন।’

এতেও রাগ সামলাতে পারেননি অনুরাগ। আরও বলেছেন, “আমার বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা জন্য আপনি তো বচ্চন পরিবার এবং আমার শিল্পীদের অপমান করছেন। কিন্তু আপনি ব্যর্থ। হ্যাঁ আমি দু’বার বিয়ে করেছি কিন্তু সেটা অপরাধ? তাহলে তাই। আমি এটাও স্বীকার করছি যে আমি অনেকবার প্রেম করেছি কিন্তু যে কোন মহিলাই হোক, সে আমার প্রাক্তন স্ত্রীরা বা আমার সঙ্গে কাজ করা কোন মহিলা তাদের সঙ্গে কিন্তু আমি একা বা জনসমক্ষে দেখা করেছি, তাদের কেউই এই অভিযোগ আনেনি।” এরপরেই কড়া ভাষায় হুমকি দিয়েছেন পরিচালক, “আমি এই ধরণের আচরণ না কখনও করেছি বা কখনও বরদাস্ত করেছি। বাকি যা হওয়ার দেখে নেব। আপনার ভিডিয়োয় দেখা যাচ্ছে, কতটা সত্যি, কতটা নয়, বাকি আপনার প্রার্থনা এবং ভালোবাসা।”

https://twitter.com/anuragkashyap72/status/1307396146386489349

যদিও সুশান্তের বিরুদ্ধে মুখ খোলায় ইতিমধ্যেই অনুরাগ এর বিরুদ্ধে চলে গিয়েছেন সুশান্তের অনুরাগীরা। এই ব্যাপারে মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত, এটা অবশ্য প্রত্যাশিত ছিল। টুইটারে পায়েল ঘোষ এর পাশে দাঁড়িয়ে কঙ্গনা জানান, অবিলম্বে অনুরাগ কাশ্যপকে গ্রেফতার করা উচিত। #ArrestAnuragKashyap টুইটারে লেখেন কঙ্গনা।

কী অভিযোগ ছিল পায়েল ঘোষের?

অভিনেত্রীর ভাষায়, “কাজের জন্য তৃতীয় দিন যখন আমি ওর সঙ্গে দেখা করতে গেলাম, ও আমাকে অন্য ঘরে নিয়ে গেল। পায়েলের অভিযোগ, সেখানে অনুরাগ একটি অ্যাডাল্ট ফিল্ম চালিয়ে দেয়। ওর আসল উদ্দ্যেশ্য আমি তখন বুঝতে পারলাম। আমাকে নোংরা ভাবে ছুঁতে থাকলো।”

তিনি বাধা দিতে গেলে অনুরাগ তাকে বলেন যে এটা বড় কিছু ব্যাপার নয়। হুমা কুরেশি, রিচা চাড্ডা, মাহি গিলদের ফোন করলেই চলে আসে। কিন্তু পায়েল এসব শুনে কিছু মন্তব্য না করে পালিয়ে চলে আসেন সেখান থেকে।

https://twitter.com/iampayalghosh/status/1307307613248462848

টুইটারে পায়েল লিখেছেন যে, অনুরাগের বিরুদ্ধে জলদি ব্যবস্থা নেওয়া উচিত। সারাদেশের জানা উচিত যে মহিলাদের নিয়ে এত ভাল ভাল কথা বলা মানুষটার আড়ালে কোন দস্যু লুকিয়ে আছে।তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় তিনি মহারাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তাও চেয়েছেন।

যদিও অনুরাগ এর বক্তব্য, এই তো সবে শুরু। সুশান্তের প্রবলেমেটিক দিক সামনে নিয়ে আসায় এখন তার দিকে প্রচুর তীর ছোড়া হবে। তিনি অপেক্ষায় আছেন। ফলে বলিউডে নতুন করে যুদ্ধের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে একদিকে রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং অন্যদিকে বাকিরা।

RELATED Articles

Leave a Comment