টলিউডের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। তাদের প্রেমের উষ্ণতা নেট মাধ্যমে সর্বদা দেখা যায়। পাশাপাশি ছোট্ট ইউভান এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম সন্তান। বলিউডের তৈমুরের মতোই তিনি জনপ্রিয় এই মুহূর্তে।
সম্প্রতি রাজ এবং শুভশ্রী বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তাদের ছুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জলেতেই লাঞ্চ হোক বা ব্রেক ফাস্ট সবকিছুই করছেন। সেখানে ছোট ইউভান কোলে কোলে ঘুরবেন এটাই বা কেন মানবেন !
মালদ্বীপের স্বচ্ছ কাচের মত জলে তিনিও নামবেন, বাবার কাছে বায়না জুড়েছে। এদিকে রাজও ছাড়বে না।বাবার কোলে উঠতেই তীব্র চিৎকার! ছেলের জেদ দেখে অবাক বাবাও। ছেলের সেই ভিডিও ক্যামেরায় ধরেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই ভিডিও রাজ চক্রবর্তী নিজের প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছানা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে!’
View this post on Instagram
নেট মাধ্যমে ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিওটি। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেয় ছোট্ট ইউভানকে।
মালদ্বীপে যাওয়ার আগে বিমান বন্দরে খোলা ময়দানে নিজের মত করে খেলে বেড়িয়েছেন , সেই মুহুর্তের ভিডিও নেট মাধ্যমে আসতেই ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল মা শুভশ্রী গাঙ্গুলির সাথে ম্যাচিং করে পোশাকে চমক দিয়েছিল ছোট্ট ইউভান। দু’জনেরই পরনে কালো জগার্স, পুরো হাতার পোশাক। পায়ে সাদা জুতো। মালদ্বীপ যাওয়ার আনন্দে ছোট্ট ইউভান নিজের মত করেই খেলে বেরিয়েছে। যা দেখে মজেছেন নেটিজেনরা। সব মিলিয়ে ইউভান জনপ্রিয়তা তুঙ্গে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার