‘পুরুষদের খুব দরকার’, কাঞ্চন ব্যস্ত নতুন বউকে নিয়ে, এদিকে পুরুষদের নিয়ে কিসের ইঙ্গিত দিলেন পিঙ্কি?

কাঞ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে চলতি বছরের শুরুর দিকে। তারপর থেকে দুজনের পথ আলাদা। তারপর থেকে বারবার সাক্ষাৎকারে মুখ খুলতে হয়েছে কাঞ্চনকে নিয়ে। সংবাদ মাধ্যমের কাঞ্চনের খবরগুলি কিভাবে এড়িয়ে যান এ সম্পর্কেও জানিয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay)। ‌এমনকি কাঞ্চনের থেকে নেওয়া খোরপোশের টাকা প্রসঙ্গে সকলকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এ টাকা ছেলে ওশের। বিবাহ বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। পিঙ্কি রয়েছেন ছেলে ওশের সঙ্গেই। ছেলেই এখন মায়ের ধ্যান জ্ঞান। ‌ সংবাদমাধ্যমে বেশ অ্যাকটিভ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী দুজনেই।

বরাবর সামাজ মাধ্যমে নানা ভিডিও, ছবি শেয়ার করে থাকেন পিঙ্কি (Pinki Bandopadhyay)। এবার তিনি শেয়ার করলেন ৬০ বছর বয়সী এক মহিলার ভিডিও। সেই মহিলাকে দেখা যাচ্ছে জিমে ওয়েট ট্রেনিং করতে। ক্যাপশনে লেখা, দুই সন্তানের মা ওই মহিলা। ওই মহিলা ৬০ কেজির ওজন অনায়াসে তুলে ফেলছেন। জানান, ছেলেদের উৎসাহেই ওই মহিলা জিমে জয়েন করেছেন। প্রথম প্রথম অস্বস্তিবোধ লাগলেও এখন আর অসুবিধা হয় না। ওই মহিলা জিমে আসা উপভোগ করতে থাকেন। এমন একটি ভিডিও শেয়ার করে পিঙ্কি লিখেছেন, “ভারত পারে আবার তার শ্রেষ্ঠত্বে ফিরতে। শুধু দরকার মহিলাদের ক্ষমতায়নের পুরুষদের আরও উৎসাহ।”

বিচ্ছেদের পর নিজের বক্তব্য রাখতে দ্বিধা বোধ করেননি তিনি। পিঙ্কি (Pinki Bandopadhyay) জানিয়েছিল, এই মুহূর্তে তিনি পুনরায় বিয়ের কথা ভাবছেন না। ডিভোর্সী কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল তা জানান পিঙ্কি। করোনা কালেই ২০২১ সালে পিঙ্কি ও কাঞ্চনের দাম্পত্য ভাঙার খবর প্রথম প্রকাশ্যে আসে। সেই সময় কাঞ্চন ও শ্রীময়ীর ‘পরকীয়া’র খবর সামনে আনেন তিনিই। এমনকি তিনি পুলিশি এফআইআর করছিলেন। 

পিঙ্কি (Pinki Bandopadhyay) সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘কোনও বিবাহবিচ্ছেদ পুরুষের বাহ্যিক রূপ দেখে বিয়ে করা উচিত নয়। অল্পদিনের মধ্যেই কাঞ্চনের প্রেমে পড়ে যাই। মাত্র তিন-চার মাস প্রেম করে তার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল না। আরেকটু সময় নিয়ে কাঞ্চনকে বিয়ে করা উচিত ছিল আমার। বিয়ে একটা ইনস্টিটিউশন, সেটা নিয়ে পড়াশোনা করা উচিত। তাহলে এরকম ভুল হয় না।’

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি (Pinki Bandopadhyay) বলেছেন, ‘বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ থাকবে কি না, তা আসলে নির্ভর করে সন্তানের উপর। আমাদের ছেলে ওশ কিন্তু আর চায় না বাবার সঙ্গে সম্পর্ক রাখতে। বরং মনে করে, আমি আর ও একটা টিম। আমরা খুব ভালো আছি। ওরা (কাঞ্চন-শ্রীময়ী) নিজের মতো করে ভালো থাকুক।’

RELATED Articles