কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে চলতি বছরের শুরুর দিকে। তারপর থেকে দুজনের পথ আলাদা। তারপর থেকে বারবার সাক্ষাৎকারে মুখ খুলতে হয়েছে কাঞ্চনকে নিয়ে। সংবাদ মাধ্যমের কাঞ্চনের খবরগুলি কিভাবে এড়িয়ে যান এ সম্পর্কেও জানিয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay)। এমনকি কাঞ্চনের থেকে নেওয়া খোরপোশের টাকা প্রসঙ্গে সকলকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এ টাকা ছেলে ওশের। বিবাহ বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। পিঙ্কি (Pinki Bandopadhyay) রয়েছেন ছেলে ওশের সঙ্গেই। ছেলেই এখন মায়ের ধ্যান জ্ঞান। সংবাদমাধ্যমে বেশ অ্যাকটিভ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী দুজনেই।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay) সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে এই নেটিজেনরা খুঁজতে থাকেন কাঞ্চন প্রসঙ্গ। আবারও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay) নতুন পোস্টে জল্পনা উসকে গেল। ‘প্রিয়জনেরা যাঁরা চলে গেল চিরতরে, তাঁরা কি ফিরে আসতে পারে?’ সম্প্রতি এমনই প্রশ্ন জিজ্ঞেস করেছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay)। কিন্তু হঠাৎ কি কারনে এমন প্রশ্ন পিঙ্কির মনে তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে নেটপাড়ায়। পিঙ্কির এমন পোস্ট দেখে অনেকেই ভেবে বসেছেন প্রাক্তন স্বামী কাঞ্চনের (Kanchan Mallick) বিরহে কাতর হয়ে পড়েছেন পিঙ্কি (Pinki Bandopadhyay)। আবার অনেকেই মনে করছেন অন্য কারোর ফিরে আসার অপেক্ষা করছেন তিনি।
পিঙ্কির (Pinki Bandopadhyay) ইউটিউব চ্যানেল
‘যাঁরা চলে গেছেন চিরতরে, তাঁরা কি ফিরে আসতে পারেন?’ এই ভাবনা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Bandopadhyay) নয়, এমন ভাবনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে এসেছিল কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘আন বাক্স’-তে বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত কবি ও তার পরলৌকিক চর্চা নিয়ে। আর সেই ভিডিওর টাইটেল দিয়েছেন, “যাঁরা চলে গেল তাঁরা কি ফিরে আসতে পারে?”

পিঙ্কির (Pinki Bandopadhyay) ইউটিউব চ্যানেলের নতুন কনটেন্ট
পিঙ্কি বন্দোপাধ্যায়ের (Pinki Bandopadhyay) ইউটিউবে ওই ভিডিওটিতে উঠে এসেছে-এই জীবনে স্ত্রী,সন্তান, বন্ধু, বৌদিসহ কাছের মানুষদের হারিয়েছিলেন রবীন্দ্রনাথ। তাই নিজের প্রিয় মানুষদের পরলৌকিক অবস্থান জানতে ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত পরলৌকিক চর্চা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জানতে চেয়েছেন যারা তাকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের পরলৌকিক অবস্থান কি। একের পর এক কাছের মানুষদের সঙ্গে প্ল্যানচেট করেছেন রবীন্দ্রনাথ। কবি আসলে জানতে চেয়েছেন মৃত্যুর পর আত্মারা কিভাবে থাকে?
রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যানচেট, পরলৌকিক চর্চা নিয়েই এই ভিডিওটি তৈরি করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay)। যার জন্য করতে হয়েছে প্রচুর গবেষণা। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Bandopadhyay), নিজের ইউটিউব চ্যানেলে সেই পর্বের নাম দিয়েছেন রবীন্দ্রনাথের পরলৌকিক চর্চা। ১৭ই মে শুক্রবার রাত নটায় পিঙ্কির ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশিত হবে। তার আগে রিলস ভিডিওতে সেই পর্বের আগাম ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।





