শেষ ইচ্ছা! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দেওয়ার পরই মৃত্যু বৃদ্ধার, তাজ্জব সকলে

Old woman last wish to vote for Mamata Banerjee’s party: কথায় আছে মানুষের শেষ ইচ্ছা পূরণ হওয়া ভাগ্যের ব্যাপার। বয়স্ক ওই মহিলার (old woman) নাম গায়ত্রী মুখোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মায়ের নামেই ওই মহিলার নাম। ‌মেয়ে মমতাকে ভীষণ ভালোবাসতেন। এবারের লোকসভা নির্বাচনে গায়ত্রী মুখোপাধ্যায়ের ইচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলকেই তিনি ভোট দেবেন। শেষ ইচ্ছা পূরণ হয়েছে ওই মহিলার (Old woman last wish to vote for Mamata Banerjee’s party)। শেষ ইচ্ছা কেন বলছি জানেন? বেশ কিছুদিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না। ভাই ভোট দিতে যেতে পারবেন কিনা সে নিয়ে সংশয় রয়েছিল। তবে তিনি ভাগ্যক্রমে পোস্টার ব্যালটের সুবিধা পেয়ে যান। এর মাধ্যমে ভোট দেন বাড়িতে বসেই। তারপরেই চিরতরে সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।

ভোট দেওয়ার ঠিক দশ মিনিটের মধ্যেই জগৎবল্লভপুরে ওই বৃদ্ধা মারা যান। বিস্ময়কর এমন ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর এলাকার সিংহ বাহিনী গ্রামে। ওই বৃদ্ধার (old woman) মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা পরিবার। তবে পরিবারের সকলে খুশি ওই বৃদ্ধার শেষ ইচ্ছে পূরণ হওয়ায় (Old woman last wish to vote for Mamata Banerjee’s party)মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলকে ভোট দেবেন এটাই ছিল বৃদ্ধ মহিলার শেষ ইচ্ছা। মেয়ে মমতাকে ভালবাসতেন ভীষণ সেই থেকেই তার দলের প্রতি এত ভালবাসা।

জানা গিয়েছে, গায়ত্রী মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ওই বৃদ্ধ মহিলা (old woman)। তিনি কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তবে কথাবার্তা বলতে পারতেন স্পষ্ট। এবারের লোকসভা ভোটের দামামা বাজতেই, তার ছেলেকে জানান, তিনি ভোট দিতে চান (Old woman last wish to vote for Mamata Banerjee’s party)। বৃদ্ধার মেজো ছেলে স্বপন মুখোপাধ্যায় জানতে পারেন এ বছর নির্বাচন কমিশনের তরফে প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালাটে ভোটগ্রহণের নিয়ম রয়েছে। স্বপন বাবু সময় নষ্ট না করে জগৎবল্লভপুর এলাকার বিডিও অফিসে যোগাযোগ করেন। প্রশাসন রাজি হয় বাড়ি গিয়ে গায়ত্রী দেবীর ভোটগ্রহণের জন্য।

জানা গিয়েছে, উলুবেরিয়া জেলা প্রশাসনের তরফে শুক্রবার দুপুরে বৃদ্ধার (old woman) বাড়িতে গিয়ে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা একটা নাগাদ প্রশাসনিক আধিকারিকেরা, ভোটগ্রহণের জন্য গায়ত্রী দেবীর বাড়িতে আসেন। বৃদ্ধার নাতনির সহায়তায় কিছু ফর্মের কাজ সম্পন্ন করেন। বুড়ো আঙ্গুলের টিপসই দেন গায়ত্রী দেবী (Old woman last wish to vote for Mamata Banerjee’s party)

প্রসঙ্গত, তিনি প্রশাসনিক আধিকারিকদের প্রকাশ্যে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলকে তিনি ভোট দিতে চান। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ভোট দেন গায়ত্রী দেবী। ছেলে স্বপন মুখোপাধ্যায় বলেন, “মা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভালোবাসতেন। বলতেন, মেয়েটা খুব ভালো। তাকেই আমার পছন্দ। তাই কোথায় ভোট দিতে চাও প্রশ্ন করতেই তিনি বলতেন, মমতার দলকে। আজ ভোট দেওয়ার পর নাতনির হাতে এক গ্লাস জল খান। তার পরেই মায়ের মৃত্যু হয়” (Old woman last wish to vote for Mamata Banerjee’s party)

RELATED Articles