Hundreds of TMC workers left the party: আগামী ১ জুন অর্থাৎ সপ্তম দফায় ভোট রয়েছে উত্তর কলকাতায়। কিন্তু ভোটের আগেই জমি আলগা হল উত্তর কলকাতা (North Kolkata) কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)। শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মীরা ছাড়লেন তৃণমূল (Hundreds of TMC workers left the party)। আর জেরে উত্তর কলকাতার তৃণমূল শিবিরে দেখা গেল বড় ভাঙন।
জানা গিয়েছে, গতকাল, শুক্রবার উত্তর কলকাতার (North Kolkata) ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা দল ছাড়েন (Hundreds of TMC workers left the party)। এদিন তারা যোগ দেন কংগ্রেসে। এবার ওই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন জোট প্রার্থী বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। ফলে এই হেভিওয়েট কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূলের এই ভাঙন যে শাসক শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।
দলবদল করা কর্মীদের সংখ্যা ২০০ হলেও এই দলবদল বেশ তাৎপর্যপূর্ণ (Hundreds of TMC workers left the party)। কারণ এদিন যারা দলবদল করলেন, তারা মূলতই সংখ্যালঘু। ফলে এমন প্রশ্নই উঠছে যে সংখ্যালঘুরা কী তবে তৃণমূল ছেড়ে কংগ্রেস বা অন্য বিরোধী দলের দিকেই ঝুঁকছে? আবার অনেকের মতে, উত্তর কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।
এবার উত্তর কলকাতা (North Kolkata) কেন্দ্রে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বিপক্ষে বিজেপির তরফে রয়েছেন তাঁরই এককালের সতীর্থ তাপস রায়। বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর উত্তর কলকাতায় এবার বিজেপির তুরুপের তাস তাপস রায়।
উত্তর কলকাতা (North Kolkata) জুড়ে তাপস রায়ের বেশ ভালো প্রভাব রয়েছে। এর উপর আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েই রেখেছেন, “কুড়ি তারিখের পর উত্তর কলকাতার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি। সুদীপকে (Sudip Banerjee) হারিয়েই ছাড়ব”। আর এরই মধ্যে আবার উত্তর কলকাতা থেকেই দল ছাড়লেন এতজন তৃণমূল কর্মী (Hundreds of TMC workers left the party)। ফলে বেশ চাপের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়।





