বরাবরই নিজের উদার মনের জন্য পরিচিত সলমন খান। তিনি যাদের ভালোবাসেন, তাদের জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে পারেন, একথা সকলেরই জানা। কিন্তু তাঁর সঙ্গে শত্রুতা করলে কেউ রেহাই পান না। বলি ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন ভাইজানের রোষের মুখে পড়ে যাদের কেরিয়ার নষ্ট হয়েছে।
তবে ভাইজানের চরিত্র? সে নিয়ে কখনও কোনও প্রশ্ন উঠেছে? হ্যাঁ, হয়েছে। অতীতে একবার সলমন খান ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক আনেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা বিগ বস সিজন ৫-এর প্রতিযোগী পূজা মিশ্র। এমনকি, বর্ষীয়ান বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।
উল্লেখ্য, অতীতে বলিউডে ‘MeToo’ প্রসঙ্গে মুখ খুলেছিলেন একাধিক বলিউড অভিনেত্রী। অভিনয় জগতে এসে শারীরিক নির্যাতন প্রসঙ্গে সরব হয়েছিলেন তারা। সেই সময় ‘MeToo’ প্রসঙ্গে নীরবতা ভেঙে এই মডেল অভিনেত্রী বিস্ফোরক অভিযোগ করেন। তিনি জানান যে সলমন খান এবং তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান তাকে গণধর্ষণ করেছিল।
কোনওরকম ভয় ছাড়া ক্যামেরার সামনে বেশ সাহসের সঙ্গেই নিজের কথা জানিয়েছিলেন পূজা। তিনি অভিযোগ করেন যে ২০০৯ সালে সলমন খান, আরবাজ খান, ও সোহেল খান দিল্লিতে তাঁকে অচেতন করার পর বেশ কয়েকবার ধর্ষণ করেন।
খান পরিবারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন পূজা। শুধু তাই-ই নয়, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও তিনি যৌন নির্যাতনের অভিযোগ করেন।
এছাড়াও তিনজন ক্যামেরাম্যানের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ আনেন পূজা। তিনি জানান যে একটি শুটিংয়ের শেষে একটি পার্টিতে তাঁকে কোল্ড-ড্রিঙ্কের সঙ্গে মা’দ’ক মিশিয়ে খাইয়ে তারপর নাকি তাঁকে গণধর্ষণ করা হয়েছিল। সেই সময় পূজার এমন অভিযোগে উত্তাল হয় গোটা বলিউড।





