রাজনৈতিক বিভেদ এবার মিষ্টিতেও, নির্বাচনী আবহে দেদার বিকোচ্ছে রাজনৈতিক দলগুলির প্রতীকী মিষ্টি, কোন দলের প্রতীকী মিষ্টির বেশি চাহিদা?

Sweets with Political Symbols: মিষ্টিতেও রাজনীতির প্রতীক। মিষ্টিতেও রাজনৈতিক বিভাজন। অবাক হচ্ছেন। হ্যাঁ এমনই, হাওড়া ময়দানের এক মিষ্টির দোকানে মিলছে রাজনৈতিক প্রতীকী চিহ্নের মিষ্টি (Sweets with Political Symbols)। নির্বাচনী আবহে বেশ ভালই বিক্রি হচ্ছে এই মিষ্টি। হাওড়া ময়দানের কাছে এক মিষ্টির দোকান তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত সন্দেশ (Sweets with Political Symbols)। গোটা দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গেছে। তৃতীয় দফার ভোট শেষ। হাওড়ায় আগামী ২০মে ভোট। তার আগেই রাজনৈতিক দলগুলির নেতারা প্রচার চালাচ্ছেন। আর বিখ্যাত মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে নির্বাচনী মিষ্টি (Sweets with Political Symbols)।

এই সন্দেশ (Sweets with Political Symbols) নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেছেন, “আমাদের মিষ্টি দেখে এটাই মনে হলো আমাদের আগামী দিনের বাংলা সত্যিকারের বাঙালির যে সন্দেশ। সেই সন্দেশ যেন চারিদিকে পরিপূর্ণ হয়। সন্দেশখালির ক্রন্দন ভরা সন্দেশ নয়। সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসবে। বাঙালির মনে প্রানে সেই মিষ্টি বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক” (Sweets with Political Symbols)।

এই মিষ্টি (Sweets with Political Symbols)প্রসঙ্গে হাওড়া যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট একটা উৎসব। বাংলার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। তাই বাংলার একটি অত্যন্ত বনেদি মিষ্টির দোকানে দেখতে পেলাম এই উদ্দীপনা। নির্বাচনের সময় সাধারণ মানুষের উদ্দীপনা দেখেই এই মিষ্টি তৈরি করা হয়েছে। ভালো লাগছে দেখে। যেহেতু আমাদের দলের প্রতীকী চিহ্নের মিষ্টি রয়েছে আমরা সবাই মিলে এসেছি মিষ্টি খেতে (Sweets with Political Symbols)। আরো ভালো লাগছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছে জোড়া ফুলের মিষ্টি দিন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাতে সামিল হন সেটাই তো উৎসব। সেটা মেলা হোক বা খেলা। ভোটে তো সবাই সামিল হয় তাই এটা ভোট উৎসব। আমরা চাই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিন। ভোটের দামামা বেজে উঠেছে সকলে উৎসবে শামিল হয়েছে, মিষ্টির দোকানগুলো কেন বাদ যাবে” (Sweets with Political Symbols)।

দলের প্রতীকী চিহ্নের রূপে বিভিন্ন মিষ্টি (Sweets with Political Symbols) তৈরি করা প্রসঙ্গে দোকানের কর্ণধার সৈকত পাল বলছেন, “প্রত্যেক বছর নির্বাচনের আগে আমরা এমন মিষ্টি তৈরি করে থাকি। এ মিষ্টি তৈরি উদ্দেশ্য একটাই মানুষের মধ্যে মধুর মিষ্টি সম্পর্ক বজায় রাখা। রাজনীতি মানে হিংসা নয় রাজনীতি মানে বন্ধুত্ব। রাজনীতি মানে মিষ্টত্ব (Sweets with Political Symbols)। তাই মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায়, রাজনীতিটা তো আরো বেশি মিষ্টত্ব হবে। আমার সমর্থনকারী দল বা বিরোধী দল যদি আমি মিষ্টি দিয়ে সম্পর্ক মধুর করতে পারি এটাই আমার রাজনৈতিক জয় হবে (Sweets with Political Symbols)। তাই আমাদের এই প্রয়াস মিষ্টি দিয়ে রাজনীতিকে জয় করা”।

মিষ্টির দোকানের কর্ণধারের থেকে জানা গেছে, সব রাজনৈতিক দলেরই মিষ্টি দোকানে পাওয়া যাচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের মিষ্টি(Sweets with Political Symbols) আমরা রেখেছি। মিষ্টিগুলির দাম প্রতি পিস ১০০ টাকা (Sweets with Political Symbols)। এ মিষ্টির চাহিদা প্রচুর এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি চাহিদা রয়েছে। এখনো পর্যন্ত তৃণমূলের মিষ্টি চাহিদাটা সবচেয়ে বেশি। তারপরে বিজেপির মিষ্টি চলেছে (Sweets with Political Symbols)।

আরও অন্যান্য খবর