আজ, মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড়েই গরাল বিজেপির পরিবর্তন রথের চাকা। এদিন পরিবর্তন যাত্রার সূচনা করতে এ মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে তারাপীঠ মন্দিরে যান নাড্ডা। এখান থেকেই শুরু হয় পরিবর্তন যাত্রার কর্মসূচী।
- এদিন প্রথমেই বিজেপির পরিবর্তন রথযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মধুপুরে রথ আটকায় পুলিশ। তাদের দাবী, অনুমতি না থাকায় রথ আটকানো হয়েছে। তবে এই পথেই রথযাত্রা হবে বলে দাবী করে বিজেপি।
- এরপর হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয় পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নেই।
- এরপর ১টা ১৮ মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন জে পি নাড্ডা। তাঁর হাতে তুলে দেওয়া হয় তারাপীঠের ইতিহাসের একটি বই, ও উত্তরীয়।
- এরপর তারাপীঠের চিলার মাঠে রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শানিয়ে তিনি বলেন এখন কনখুনি যদি তৃণমূলে যোগ দেয়, তাহলেই তার দোষ মকুব। ‘তৃণমূল এখন ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে’।
- তিনি আরও বলেন বিজেপি ক্ষমতায় এসেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের কিষান সম্মান নিধির টাকা দেবে। তাঁর দাবী, দেওয়ায় লিখন স্পষ্ট, বিজেপি সরকার গড়বে
- এরপর চিলার মাঠে বক্তব্য রাখেন জে পি নাড্ডা। তাঁর দাবী, মমতার রাজত্বকালে বাংলার সংস্কৃতি বিপদের মুখে।
- তিনি বলেন তাদের বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। লড়াই লাগানো হচ্ছে। বাংলার পরিবর্তন ঘটিয়ে বাংলাকে আবার আগের জায়গায় ফেরানোর অঙ্গীকার নেন তিনি। এও বলেন বিজেপির এই রথ বাংলার মানুষের বাড়ি বাড়ি যাবে ও মানুষকে জাগাবে বিজেপি
- তিনি বলেন দু’দিন আগে প্রধানমন্ত্রী হলদিয়ায় ৪,৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। মেট্রো রেলের জন্য ৮৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী বাংলার মানুষের হৃদয়ে আসেন বলে দাবী করেন তিনি।
- এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে নাড্ডা বলেন কাঁথিতে শুভেন্দু অধিকারীকে ভাইপো যে ভাষায় আক্রমণ করেছেন, তা তিনি মুখেও আনতে পারবেন না। ভাইপো সস্তায় ক্ষমতা পেয়ে মস্তি করছেন বলেও দাগেন তিনি।
- এও বলেন যে বাংলায় বাকস্বাধীনতা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলা বঞ্চিত। বাংলার ৭৬ হাজার কৃষক কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত
- এরপর তৃণমূলকে শানিয়ে তিনি বলেন বানলার মানুষ পরিবর্তন চায়। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। বাংলায় তোষণের রাজনীতি চলছে
- লালগড়ের সভা থেকে নাড্ডার দাবী বাংলায় খুনের চেষ্টায় রেকর্ড। মে মাসে পরিবর্তন হবেই। এদিন বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে নাড্ডা বলেন শুভেন্দু অধিকারীর বাবাকে জঘন্য ভাষায় আক্রমণ করা হল, এটাই কী বাংলার সংস্কৃতি?





