জোরকদমে চলছে শুটিং, জঙ্গল থেকেই দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের লুকে ধরা দিলেন শ্রাবন্তী-প্রসেনজিৎ

Prasenjit-Srabanti: পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’। এই ছবিতেই দেখা যাবে শ্রাবন্তীকে। ‌ডাকাত-সম্রাজ্ঞী হিসাবে ধরা দেবেন এই সিনেমাতে। ‌পরিচালক ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন ব্রিটিশদের বিরুদ্ধে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিদ্রোহের কথা। ‌এমনকি এই সিনেমাতে দেখানো হবে বাংলার ফকির সন্ন্যাসী বিদ্রোহও। ২০২৩ সালের কান চিত্রে দেবী চৌধুরানী ছবির পোস্টার উন্মোচিত হয়েছিল। চলছে দেবী চৌধুরানীর শুটিং। ‌দেবী চৌধুরানী হয়ে উঠতে বেজায় পরিশ্রম করতে হয়েছে শ্রাবন্তীকে। ‌ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালনা সবকিছুর ট্রেনিং নিতে হয়েছে তাকে।

জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম সিডিউলের কাজ। জানা গেছে এই ছবিতে ভবানী পাঠকের চরিত্র দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ‌ দেবী চৌধুরানী সিনেমার হাত ধরে চর্চায় রয়েছেন প্রসেনজিৎ শ্রাবন্তী (Prasenjit-Srabanti) জুটি। শুটিং শুরু প্রথম দিনে ছবির সেট থেকে ভবানী পাঠকের লুকে ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে লাল তিলক মাথায় বাধা লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি দাড়ি গো তীক্ষ্ণ চাউনি নিয়ে সেজে উঠেছিলেন পর্দার ভবানী পাঠক। এবার ছবির সেট থেকে ধরা দিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী দুজনেই।

জোরকদমে চলছে শুটিং, জঙ্গল থেকেই দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের লুকে ধরা দিলেন শ্রাবন্তী-প্রসেনজিৎ

ডাকাত সম্রাজ্ঞী হিসাবে হিসেবে বেশ মানিয়েছে শ্রাবন্তীকে। শ্রাবন্তীর পরনে নস্যি রঙের শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা-তাবিজ, কপালে লাল তিলক হাতে তীর ধনুক। ‌ তার সামনে দাঁড়িয়ে ভবানী পাঠক হাতে তার বড় ত্রিশূল। জানা যাচ্ছে, পুরুলিয়ার এক জঙ্গলে শুটিং চলাকালীনই তোলা হয়েছে এই ছবি। এর আগেও দেবী চৌধুরানী চরিত্রে শ্রাবন্তীর একাধিক ছবি সামনে এসেছে।

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীদের। ‌দেবী চৌধুরানীর অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করেছেন বলিউডের শ্যাম কৌশল, যিনি ভিকি কৌশলের বাবা। ‌

জোরকদমে চলছে শুটিং, জঙ্গল থেকেই দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের লুকে ধরা দিলেন শ্রাবন্তী-প্রসেনজিৎ

বাজিরাও মাস্তানি, গ্যাংস অফ ওয়াসেপুর-এর মতো ছবির অ্যাকশন দৃশ্যে সামলেছেন শ্যাম কৌশল। অনিরুদ্ধ দাশগুপ্ত ও অপর্ণা দাশগুপ্তর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। এডিটেড মোশন পিকচার্সের ব্যানারে দেবী চৌধুরাণী ফুটে উঠবে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম ঘোষ। ছবিতে লুক ডিজাইন করছেন সোমনাথ কুন্ডু ও পোশাক ডিজাইনের দায়িত্বে রয়েছেন পৌলমী গুপ্ত।

RELATED Articles