হাওড়া মেট্রোর জেরে কোপ বাস-অটোয়, দীর্ঘক্ষণ ধরে যাত্রীর অপেক্ষায় থেকেও হতাশ বাস-অটো চালকরা

১৫ই মার্চ থেকে সাধারণ মানুষের জন্য চালু হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো। চালু হয়েছে প্লানেট থেকে হাওড়া ময়দান মেট্রো (metro) পরিষেবা। যাতে মাথায় হাত বাস সংগঠন থেকে অটো সংগঠনগুলিরও। কপালে চিন্তার ভাঁজ বাস চালক অটোচালকদের। এক ধাক্কায় ব্যবসা তলানিতে নেমেছে। মেট্রো চালু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে অফিস টাইমে ওই এলাকায় বাস অটোগুলিতে দেখা নেই যাত্রীদের। মন্দ দেখা দিয়েছে ব্যবসায়।

হাওড়াগামী মেট্রো (metro) চালু হতে ক্ষতি হচ্ছে বাস অটো ব্যাবসায়। হাওড়া এক বাস মালিকের কথায়, বাসের ভাড়া অনেক কমে গেছে যেখানে আগে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা অবধি ভাড়া হত এখন সেখানে তার ৩০০০ টাকা খুব বেশি হলে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়। প্যাসেঞ্জার অনেক কমে গেছে। এমনকি রুটের প্যাসেঞ্জারদেরও ঘাটতি দেখা গেছে। ‌ আগে ভিড় বাস আসতো এখন সেখানে খালি খালি বাস নিয়েই ফিরে আসতে হয়। কদমতলা হাওড়ার ক্ষেত্রে দুটি বাস আছে একটি মিনি বাস অপরটি নরমাল।

মিনি বাসে যেহেতু ভাড়া বেশি, সেহেতু একটু কম লোকই ওঠে। তবে ভাড়া নেই কোনও বাসেই জানাচ্ছেন বাস মালিক। দশ পনেরো টাকা ভাড়া তো সেই রয়েছে তবে প্যাসেঞ্জারই নেই। কেন কমেছে প্যাসেঞ্জার সেই উত্তরে বাস মালিক বলছেন, ভাড়া কম, কম সময়ে পৌঁছে যাচ্ছে, সাথে রয়েছে এসি-সেসব কারণেই মেট্রো প্রথম পছন্দ মানুষদের। যেখানে ১০ টাকা ভাড়া দিয়ে ৮ মিনিটে পাবলিক চলে আসছে সেখানে কেন বাসে করে তারা আসবে।

মেট্রো (metro) চালু হওয়ার পর যাত্রীদের অভাব দেখা গেছে অটোতেও। অটো চালকদের কথায়, সালকিয়া পর্যন্ত ভাড়া পেলেও হাওড়া ময়দান পর্যন্ত ভাড়া আর প্রায় পাওয়াই যাচ্ছে না। এই প্রসঙ্গে এক অটোচালক বলছেন, “আগে আমাদের গাড়ির প্রচুর পরিমাণে চলত। এখন বসেই থাকতে হয় প্রায়। এক ঘন্টা দু’ঘণ্টা বসেই থাকতে হয়”। অটো স্ট্যান্ডের কাছে জুসের দোকান যেসব দোকান রয়েছে সেগুলো আর প্রায় চলছে না। প্যাসেঞ্জার আসছে না তাই বিক্রিও হচ্ছে না। ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। এখন যেন মনে হয় হাওড়া এর লোকই নেই আর।

যাত্রী সংকট নিয়ে এক বাস চালক বলছেন, “আগে ৮০০ টাকা নিয়ে বাড়ি যেতাম এখন ৩০০ টাকা নিয়েই ফিরতে হয় বাড়ি। মেট্রোর (metro) জন্যই এসব হচ্ছে”। অটোচালকের কথায়, “ঈদের সময় প্যাসেঞ্জারের এত ঘাটতি।‌ প্যাসেঞ্জার পেতে খুব কষ্ট হচ্ছে। তবু টোটো চলছে। অটোতে কেউ উঠছে না। কম টাকায় মেট্রোয় যাতায়াত করছে যাত্রীরা”।

এমন তীব্র দাবদাহের সময় অটো-বাসকে সরিয়ে মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে এসি মেট্রো। কম টাকায় কম সময়ে মেট্রো (metro) করে পৌঁছে যাচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া। স্বভাবতই যাত্রীরা বেছে নিচ্ছেন মেট্রোকে।

RELATED Articles