‘যে অপরাধ করল সে এসির হাওয়া খাচ্ছে আর পুলিশ আমাকে ডাকছে’, বিস্ফোরক পায়েল ঘোষ

“একদিকে অপরাধী ঠাণ্ডা ঘরে আরামে বসে রয়েছে আর আমি পুলিশের জেরার সম্মুখীন হচ্ছি” প্রতিবাদে ফেটে পড়লেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)। যিনি বর্তমানে গোটা দেশের সংবাদ শিরোনামে উঠে এসেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে ধর্ষণ (Rape) এবং শ্লীলতাহানির অভিযোগ করে।

অনুরাগ-এর বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করার পর সম্প্রতি মুম্বইয়ের ভারসোভা থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এছাড়াও কুপার হাসপাতালে তার মেডিকেল টেস্ট করা হয়।

এরপরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন পায় এবং শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে টুইটারে ট্যাগ করে প্রশ্ন করেন পায়েল। তার প্রশ্ন, “আমি একজন এমন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি যার বিরুদ্ধে অন্যরাও মুখ খুলেছে।এদিকে আমাকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু সে ঠান্ডা করে আরামে বসে রয়েছে। আমি কি আদৌ বিচার পাব স্যার?”
এর আগে পায়েলের আইনজীবী নীতিন সতপুতে বলেছিলেন, অনুরাগে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ ও অন্যায় ভাবে আটকে রাখার অভিযোগ জানানো হয়েছে। আমরা অনুরাগ কাশ্যপের বিস্তারিত যাই যা জামিনযোগ্য না হয়।”

প্রসঙ্গত পায়েলের করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তার সমর্থনে বলিউডের একাধিক নামে অভিনেত্রী তাপসী পান্নু, স্বরা ভাস্কর সহ টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী এগিয়ে এসেছেন। অনুরাগীর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী কালকি কোয়েচচলিনও তার সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট দেন।অন্যদিকে কঙ্গনা রানাওয়াত আবার অনুরাগ এর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন ফলে বলিউডে এখন গোটা বিষয়টি নিয়ে স্পষ্টতই দ্বিধা বিভক্ত।

RELATED Articles

Leave a Comment