মা কালীকে অপমান করেছেন প্রিয়াঙ্কা চোপড়া!ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা

বিশ্বজয় করে ফেললেও ফের কিছু ভারতীয়দের মন জয় করতে অক্ষম হলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মিস ওয়ার্ল্ড হয়ে বলিউড সুপারস্টার, সেখান থেকে হলিউড অভিনেত্রী এবং গায়িকা হওয়ার জার্নিটা সহজ ছিল না। কিন্তু ফের আরেকবার ভারতীয়দের রোষের মুখে পড়লেন এই অভিনেত্রী। কিন্তু কেন?

এরপরে বলিউডে একের পর এক হিট ছবি দিতে থাকেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে ফ্যাশনিস্তা হিসাবে ছড়িয়ে পড়ে তার নাম। কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কার বিভিন্ন লুক ভাইরাল হয়।

এরপরে হলিউডে পাড়ি দিয়ে নিজের ফ্যাশন সেন্স এবং অভিনয় ক্ষমতা আরও ক্ষুরধার করে তোলেন চোপড়া কন্যা। এহেন প্রিয়াঙ্কার সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া।

এই ছবিটি গত বছর ২৯শে ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাস শেয়ার করেছিলেন। সেই ছবিটি সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার একটি ফ্যান পেজ থেকে আবার শেয়ার করা হয়েছে এবং তা এবার নেটিজেনদের রোষের মুখে পড়েছে।

এই ছবিতে প্রিয়াংকাকে একটি লাল কালো ঝালর যুক্ত জ্যাকেট পরে দেখা থাকতে গিয়েছে যার পিঠে মা কালীর মুখ ডিজাইন করা। তার সঙ্গে ম্যাচিং করে প্রিয়াঙ্কা পড়েছেন লাল রঙের একটি মিনি স্কার্ট এবং কালো রঙের ফিশনেট স্টকিংস এবং লাল রঙের একটি পিপ টো শ্যু।

নেটিজেনরা প্রিয়াঙ্কার পিঠে মা কালীকে দেখতে পেয়ে ভীষণ ক্ষিপ্ত এবং তারা দেশি গার্লের উদ্দেশ্যে বিভিন্ন অপমান মূলক মন্তব্য করাও শুরু করেছেন। তাদের বক্তব্য মা কালীকে অসম্মান করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

যদিও অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন কারণ সম্প্রতি আমাদের বাঙালি মহিলাদের মধ্যেও একটি ডিজাইনের ব্লাউজ পরার চল শুরু হয়েছে যেখানে মা দুর্গার মুখ পিঠে এমব্রয়ডারি করা। এই ক্ষেত্রে প্রিয়াঙ্কা মা কালীকে অপমান করেননি বলেই দাবি করেছেন এই নেটিজেনরা।

RELATED Articles