জি বাংলার ধারাবাহিক উমা সিরিয়ালে জমজমাট পর্ব চলছে।সামনেই বড়ো ম্যাচ তার আগে অসুস্থ হয়ে মাঠের বাইরে আলিয়া বসু। আলিয়ার দাবি তার পরিবর্তে মাঠে নামবে উমা।কিন্তু উমার ধারাবাহিকতা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে।কারণ বড়ো ম্যাচে খেলার আগে যে প্রস্তুতির প্রয়োজন সেটা কি তার আছে? এই নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
এই নিয়েই দুশ্চিন্তায় প্রযোজনায় ছেড়ে দিলেন সুশান্ত বসু। শুধু কি তাই আরো কতকিছু ঘটছে শুটিংয়ের মধ্যে! তার কথায় এক ঝাঁক মহিলা ক্রিকেটার শ্যুটে অংশ নিচ্ছেন। মাঠে থাকছেন প্রশিক্ষকেরা। তাঁরা বুঝিয়ে দিচ্ছেন খেলার কায়দা-কানুন। ব্যাট এবং বল ধরার ধরন। এবং ধারাবাহিকের দৌলতে নাকি ‘উমা’ ওরফে শিঞ্জিনী ক্রিকেট খেলাও শিখে ফেলছেন! তাঁকে এ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ নিতে হচ্ছে। শুটিং দেখেই বোঝা যাচ্ছে সবকিছু বেশ দারুন উপভোগ করছেন অভিনেতা নীল ভট্টাচার্য পাশাপাশি পরিচালক ও প্রশিক্ষক এর কথায় গুরুত্ব দিচ্ছেন শিঞ্জিনী ও।
বর্তমানে ইস্ট বেঙ্গল মাঠে চলছে ধারাবাহিকের শুটিং আর এই শুটিংয়ের ফাঁকে প্রযোজনা ছেড়ে দিয়ে দারুণ খুশি সুশান্ত বসু। বর্তমানে তিনি পরিচালকের ভূমিকায়। হাতে ধরে শট বুঝিয়ে দিয়েছেন সকলকে।সংবাদমাধ্যমে তিনি জানান জানিয়েছেন, ‘‘ধারাবাহিকের শ্যুট সাধারণত ঘরোয়া সেটেই সীমাবদ্ধ। সেখানে এই ধারাবাহিক পৌঁছে গিয়েছে খোলা মাঠে। রোদ ঝলমলে আকাশের নীচে। ছোট পর্দায় ক্রিকেট ম্যাচ দেখানো হবে। মহিলা ক্রিকেট এখনও জনপ্রিয় হয়নি। ‘উমা’ সেই জায়গাও ছুঁয়েছে।’’





