ছোট্ট ছেলে, খাবার খাওয়ার সময় মন ভোলাতেই হবে, নাহলে খাবার মুখেই তুলবে না সে। কিন্তু তা বলে ছেলেকে টেলিভিশন বা মোবাইলের নেশা মোটেই ধরাতে চান না অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বা তাঁর স্বামী কুণাল বর্মা। তাই ছেলেকে ভোলানর এক অভিনব পন্থা খুঁজে বের করেছেন পূজা ও কুণাল।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন পূজা। যাতে দেখা যাচ্ছে কুণাল ‘দিল ধড়কনে দো’ ছবির ‘গল্লা গুড়িয়া’ নাচে তুমুল নাচছেন, আর তাতেই আনন্দ পেয়ে দিব্যি মায়ের কোলে শুয়ে খাবার খেয়ে নিচ্ছে ছোট্ট কৃশিব।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে ক্যাপশনে পূজা লেখেন, “আমরা সবসময়ই আমাদের বাচ্চাকে ফোন, আই প্যাড, টেলিভিশন থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তার জন্য আমরা ঠিক করেছিলাম ১০০ শতাংশ উজাড় করে দেব এবং যা যা করা সম্ভব করব”। ছেলের হয়ে পাপা কুণাল বর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাবার নাচ দেখেতে খুব ভালবাসে একরত্তি কৃশিব। তাই তাঁকে বেশিরভাগ সময় নাকি এভাবেই খাওয়ানো হয়। তিনি আরো বলেন, “নিজের সন্তানকে যতটা সম্ভব সময় দিন”।
আরও পড়ুন- চুপিসারে বিয়ে সারলেন ঋতাভরী, পাত্রটি কে? জেনে নিন
কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়েছে কৃশিবের। এই করোনা আবহে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হয় এই অন্নপ্রাশনের অনুষ্ঠান। আপাতত ছেলেকে নিয়ে বেশ ব্যস্ত পূজা। তবে এরই মাঝে ‘পাপ ২’ ওয়েব সিরিজের শুটিং শুরু করে দিয়েছেন তিনি। স্বামী ও পুত্রকে নিয়ে আপাতত কলকাতাতেই থাকছেন তিনি।





