WB Election 2021: চতুর্থ দফায় হিংসা আর‌ও বাড়তে পারে! নির্বাচন কমিশনকে নিরাপত্তা বাড়ানোর আর্জি বিজেপির

কাল বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন। থেমে গেছে প্রচার-প্রচারণা। কিন্তু থামার নাম নেই হিংসার। আর তাই চতুর্থদফার ভোটগ্রহণে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানাল বিজেপি। শুক্রবার বিজেপির এক প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানায়।

আরও পড়ুন- মিঠুনের সঙ্গে বরানগরে ভোট প্রচারে পার্ণো, সিঁথি থেকে ডানলপে উচ্ছ্বসিত মানুষের জনজোয়ার

এক‌ই সঙ্গে মন্ত্রী গৌতম দেবের মন্তব্য নিয়েও কমিশনে অভিযোগ জানিয়েছেন তাঁরা। বিজেপির তরফে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ৭ জন প্রার্থী আক্রান্ত হয়েছেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, শনিবার চতুর্থ দফার নির্বাচনে রাজ্যে হিংসা বাড়তে পারে। তাই নির্বাচন কমিশনকে বাড়তি কুইক রেসপন্স টিম মোতায়েনের দাবি জানিয়েছে তাঁরা। এছাড়া দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর ওপর হামলা ও মন্ত্রী গৌতম দেবের হুমকির ভাইরাল ভিডিয়ো নিয়ে অভিযোগ জানান তাঁরা l

আরও পড়ুন- ‘জনগণের টাকা মেরেছে, দেখতে লম্বা, ফর্সা, কী করে বুঝব গদ্দারি করবে’ রাজীবকে চাঁচাছোলা আক্রমণ মমতার

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ডাবগ্রাম – ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োয় কিছু মানুষকে হুমকি দিতে দেখা যায় গৌতমবাবুকে। তিনি বলেন, ‘তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করে দেব।’

কমিশনের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘গৌতমবাবু নিজে ২ তারিখের পর থাকবেন কি না সেটা ভাবুন। ওঁকে মানুষ রাজনৈতিক ভাবে উচ্ছেদ করবে।’

RELATED Articles