মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, খুশির খবরে আপ্লুত নেটিজেনরা

বিগত বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যিনি বাঙালি হলেও মূলত মুম্বাইতেই নিজের কাজ করেন। এই সুন্দরী অভিনেত্রী বাংলাতেও কিছু কাজ করেছেন। তবে তিনি খবরের শিরোনামে ছিলেন অন্য কারণে। বেবি বাম্প নিয়ে নিত্যনতুন ফটো পোস্ট করতেন পূজা। তার বেবি শাওয়ার নিয়েও হয়েছিল অনেক বিতর্ক। এই বেবি বাম্পের পোষ্টের কমেন্ট এই অনেকেই নিজের বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছিলেন তবে তাতে পূজার কোনো হেরফের পড়েনি।

এবার জানা গেল আজ শুক্রবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। তার স্বামী কুণাল বর্মাও একজন অভিনেতা। তিনি আজ সকালে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ”পূজা ও আমি দুজনেই গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে আমরা আজ একটি সুন্দর পুত্র সন্তানের বাবা-মা হয়েছি”।সন্তানের জন্মের সময় তিনি নিজে অপারেশন থিয়েটারে ছিলেন এবং মা এবং সন্তান দুজনই সুস্থ আছে বলে জানিয়েছেন কুণাল।

চলতি বছরের ১৫ই এপ্রিল‌ পূজা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি এবং কুণাল সিঁদুর খেলছেন। ছবিটি অবশ্য গত বছরের তবে এই বছরে ছবিটি পোস্ট করে পূজা জানিয়েছিলেন,তাঁদের রেজিস্ট্রি বিয়ে এক মাস আগেই হয়েছে। তবে আনুষ্ঠানিক বিয়ে বাতিল করছেন। তবে এখন থেকে তাঁরা বিবাহিত দম্পতি।

এই সামাজিক বিয়ের জন্য জমানো সমস্ত টাকা তারা করোনা তহবিলে দান করেছেন। এরপরেই গত ১৫ই আগস্ট নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনান অভিনেত্রী এবং আজ ৯ই অক্টোবর মা হলেন পূজা। এতদিনে তাদের সংসার সম্পূর্ণ হলে বলে মনে করছেন অভিনেতা কুণাল বর্মা।

আরও অন্যান্য খবর