সামনে রাখা কাটা ফল, না খেয়ে তা গায়েই মেখে ফেলল পূজা-কুণালের ছেলে কৃশিব, দেখুন সেই মিষ্টি ভিডিও

সোশ্যাল মিডিয়ায় কৃশিব বেশ জনপ্রিয়। প্রথমটাতে পূজা ও কুণাল তাদের ছেলেকে প্রকাশ্যে না আনলেও, এখন অবশ্য তাদের ছেলে সকলের মধ্যে থেকে সকলের আশীর্বাদের সঙ্গেই বড় হচ্ছে। প্রত্যেক মাসেই নিয়ম করে ছেলের মাসিক জন্মদিন পালন করে পূজা ও কুণাল।

আরও পড়ুন- কার সঙ্গে প্রেম করছেন ছোটো পর্দার ‘কাদম্বিনী’ ঊষসী? নিজেই জানালেন অভিনেত্রী

কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়েছে কৃশিবের। এই করোনা আবহে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হয় এই অন্নপ্রাশনের অনুষ্ঠান। আপাতত ছেলেকে নিয়ে বেশ ব্যস্ত পূজা। তবে এরই মাঝে ‘পাপ ২’ ওয়েব সিরিজের শুটিং শুরু করে দিয়েছেন তিনি। স্বামী ও পুত্রকে নিয়ে আপাতত কলকাতাতেই থাকছেন তিনি।

ছেলের নানান ছবি বা ভিডিও, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন পূজা ও কুণাল। ছেলেকে নাচ দেখিয়ে খাওয়ানোর ভিডিও হোক বা ছেলের খেলার ভিডিও, সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মা-বাবা।

সম্প্রতি, পূজা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে ছোট্ট কৃশিব ফল নিয়ে খেলছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ফল। কাটা ফল তাঁর সামনে রেখেছেন তাঁর মা তাঁকে খাওয়ানোর জন্য। কিন্তু ছেলে আর খায় কোথায়? না খেয়ে সেই ফল চটকে গোটা গায়ে মেঝে ফেলল কৃশিব। মিষ্টি এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নানান মিষ্টি মিষ্টি কমেন্টও করেছেন অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

আরও পড়ুন- ফের বিতর্কে কঙ্গনা! টুইটারের পর এবার ইনস্টাগ্রাম থেকে মুছে দেওয়া হল অভিনেত্রীর করোনা সংক্রান্ত পোস্ট 

উল্লেখ্য, গত বছর লকডাউনের মধ্যেই বিয়ে করেন পূজা ও কুণাল। ক্তগা ছিল লকডাউন মিটলে বড় করে রিসেপশন করবেন তারা। কিন্তু এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন পূজা। অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেও বেবিবাম্পের সঙ্গে নানান ছবি দিয়েছেন পূজা।a

RELATED Articles