দেখতে দেখতে সময় কেমন কেটে যায়। সাত মাস পূর্ণ হয়ে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের। এরই মধ্যে অনেক কিছু শিখে ফেলেছে সে। ইউভান এখন যেন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি। তাঁর কার্যকলাপ দেখার জন্য উৎসুক অনেকেই।
কিছুদিন আগেই শুভশ্রী করোনায় আক্রান্ত হন। এর ফলে প্রায় ১৭ দিন ছেলের থেকে দূরে ছিলেন তিনি। আবার সেই সময়ই ভোটের কাজ থাকায় বাড়ি ফিরতে পারতেন না রাজ চক্রবর্তী। ফলত, কয়েকটা দিন মা-বাবা ছাড়াই কেটেছে ছোট্ট ইউভানের।
আরও পড়ুন- সামনে রাখা কাটা ফল, না খেয়ে তা গায়েই মেখে ফেলল পূজা-কুণালের ছেলে কৃশিব, দেখুন সেই মিষ্টি ভিডিও
তবে রাজ চক্রবর্তী বাড়ি ফিরে আসতেই ছেলেকে আর কাছছাড়া করেননি। কখনও তাঁকে দেখা গিয়েছে ইউভানের সঙ্গে খেলতে, আবার কখনও ছেলেকে নিয়ে বেড়িয়ে পড়েছেন লং ড্রাইভে। এদিকে, মা-ও ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এবার ইউভানের আনন্দ আর দেখে কে।
গতকাল ছিল মাতৃ দিবস। ইউভানের প্রথম মাতৃ দিবস ছিল এটা। এদিন মায়ের সঙ্গে বেশ মজা করেই দিনটি কাটাল ইউভান। দিনের শেষে ঘুরতে গেল মাসির বাড়ি। রাজ, শুভশ্রী, রাজের মা-ও গিয়েছিলেন এদিন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়ি।
আরও পড়ুন- কার সঙ্গে প্রেম করছেন ছোটো পর্দার ‘কাদম্বিনী’ ঊষসী? নিজেই জানালেন অভিনেত্রী
View this post on Instagram
মাসির বাড়ি গিয়ে বেজায় খুশি ইউভান। নানান মুহূর্তের সাক্ষী থাকল সে। মাসি ইউভানের সঙ্গে একটি মিষ্টি ছবিও শেয়ার লড়েছেন সোশ্যাল মিডিয়ায়। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে কমেন্ট বক্স। জীবনের প্রথম মাতৃ দিবস মায়ের সঙ্গে বেশ মজা করেই কাটাল ছোট্ট ইউভান।





