রিলায়েন্স জিও’র হাত ধরে ফের ভারতের বাজারে ফিরতে পারে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি! কথা চলছে ডিসট্রিবিউশন নিয়ে!

ভারতের বিশাল বাজারে ফেরার তোড়জোড় শুরু করেছে পাবজি। চলতি মাসের শুরুতেই ভারত সরকারের দ্বিতীয় ডিজিটাল স্ট্রাইকে ১১৮টি চীনা অ্যাপের (Chinese App) সঙ্গে নিষিদ্ধ হয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়ার প্লেয়ার আনকোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি (PUBG)। ভারতীয় জেলে সম্প্রদায়ের মধ্যে তুমুল জনপ্রিয় এই গেমিং অ্যাপ তথ্য প্রযুক্তি মন্ত্রকের (Information and Technology ministry) তথ্য অনুযায়ী ৬৯-এ ধারায় নিষিদ্ধ করা হয় এই জনপ্রিয় মোবাইল গেম।সম্প্রতি ইউজারদের সঙ্গে সঙ্গে দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই অ্যাপগুলির মধ্যে মধ্যে বেশ কিছু বড় নামও রয়েছে। ভারতে জনপ্রিয় লুডো ও ক্যারামের মতো গেমস অ্যাপও এর আওতায় এসেছে। তবে এ প্রসঙ্গে পাবজি কর্পোরেশন জানিয়েছে, ভারত সরকারের সমস্ত নিয়ম বিধি মেনেই PUBG ফেরানোর উপায় খোঁজা হচ্ছে।

তবে ভারতের বিশাল বাজার খুইয়ে চুপ করে বসে নেই সংস্থা। ভারতে ফিরতে মরিয়া দক্ষিণ কোরিয়ার (South Korea) সংস্থা Bluehole Studio। তাদেরই তৈরি করা গেম এই পাবজি। ভারতে নিষিদ্ধ হওয়ার পর চীনা সংস্থা Tencent-এর কাছ থেকে পাবজি’র ফ্র্যাঞ্চাইজি প্রত্যাহার করে নিয়েছে।

সূত্রের খবর ভারতীয় সংস্থার হাত ধরে ভারতের বাজার ধরতে চাইছে পাবজি। জানা গিয়েছে, বর্তমানে Reliance Jio-র সঙ্গে এর ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা চলছে। সম্প্রতি Bluehole Studio-র একটি ব্লগ পোস্টের থেকে জানা গিয়েছে, সংস্থা ভারতে এই গেমের ডিস্ট্রিবিউশনের জন্য Reliance Jio-র সঙ্গে চুক্তি করতে চাইছে। এই চুক্তির বিষয়ে আপাতত দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এ বিষয়ে কোনও পক্ষেরই কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও সামনে আসেনি।

RELATED Articles

Leave a Comment