বলিউডের প্রভাবশালী তারকাদের চলন-বলন মাথায় ঢোকার নয়। প্রায়ই তারকাদেরকে নিয়ে নানা প্রসঙ্গ সামনে এসে থাকে। এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বলিউডের কিংবদন্তী তারকা ধর্মেন্দ্রর একটি ছবি। তবে তাতে তিনি একা নয়, রয়েছেন প্রথম পক্ষের স্ত্রী এবং একসময়ে তাঁর সহ-অভিনেত্রী মুমতাজ।
প্রসঙ্গত রবিবার দিন বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজের বাড়ির পার্টিতে দেখা গিয়েছে এই কিংবদন্তী অভিনেতা ও তাঁর প্রাক্তন স্ত্রীকে। সে পার্টির একঝলক নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুমতাজ। সেখানে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে রয়েছেন, তাঁর প্রাক্তন স্ত্রী, মুমতাজ এবং মুমতাজের বোন। যা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। অন্যদিকে আরেকটি ছবিতে ধর্মেন্দ্রর কাঁধে মাথা রেখে দেখা গিয়েছে মুমতাজকে। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছেড়ে মুমতাজ লিখেছেন, “সো সুইট”।
আগে এই কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ধর্মেন্দ্র। অনেকের মতে, দু’ঘণ্টার বেশি সময় একসঙ্গে পার্টিও করেছেন দুজনে। প্রকাশ কৌরের সঙ্গে সে ভাবে এখন দেখা যায় না ধর্মেন্দ্রকে। ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করে, তাঁর সঙ্গে ডিভোর্সও হয়ে যায়। সানি দেওল ও ববি দেওলকে নিয়ে তাঁর চার সন্তান। এরপর হেমা মালিনীকে বিয়ে করেছেন তিনি।
বিয়ের সময় ধর্মেন্দ্রর বয়স ছিল মাত্র ১৯। তখনও সেভাবে বলিউডে পা রাখেননি। অভিনয় সূত্রে আলাপ হেমা মালিনীর সঙ্গে। তারপর প্রেম এবং বিয়ে। ১৯৯৯ সালে সিমি গরেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানান, তাঁর বাড়ির লোক রাজি ছিলেন না ধর্মেন্দ্রর সঙ্গে বিয়েতে। তারপর হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
View this post on Instagram
কিন্তু এদিন হঠাৎ হেমা মালিনীকে ছেড়ে নিজের প্রাক্তন স্ত্রীর সঙ্গে মুমতাজের পার্টিতে দেখা গেল অভিনেতাকে। যার জন্য শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। হঠাৎ হেমা মালিনীকে ছেড়ে প্রাক্তন স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে কি করছেন ধর্মেন্দ্র? হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হেমা মালিনীর কথায়, “কার পরিবার চাইবে তাঁদের মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করুক! কিন্তু তখন বহু বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের। তাই তখন আর সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব ছিলনা। ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই একদিন ধর্মেন্দ্রকে বলি, তোমায় আমাকে বিয়ে করতে হবে। আর ও শুনে বলে, হ্যাঁ আমি বিয়ে করব।”
যার কারণে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে অভিনেতার। হেমা মালিনীর সঙ্গে বিয়ে হয় পরবর্তীতে। কিন্তু শেষমেশ হেমা মালিনীকে ছেড়ে এখন প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতাকে! ছবি দেখে হতবাক নেটিজেনরা।





