টলিউডের প্রথম সারির তালিকার মধ্যে তিনি অন্যতম। একদিকে যেমন জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে, তেমন রাজনীতিবিদও। বসিরহাটের সাংসদ তিনি। তবে তাঁর গ্ল্যামারের চর্চা এখন টলিউড ছেড়ে দেশের নানান প্রান্তেও ছড়িয়ে পড়েছে।
স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ছেদ পড়া নিয়ে খবরের শিরোনামেই থাকেন নুসরত। তবে সমস্ত জিজ্ঞাসা, নিন্দা কাটিয়ে কাজে মেতে উঠেছেন তিনি। নিজেকে নানান কাজের মধ্যেই ব্যস্ত রেখেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে এমনিতে ভীষণ সক্রিয় নুসরত। নানান ছবি, ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। তাঁর এই ছবি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন- সিমলায় ঠাণ্ডার মধ্যেই অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন রাহুল ও প্রীতি, শেয়ার করলেন ছবি
বরাবরই সাহসী ফটোশুটে বেশ স্বচ্ছন্দ নুসরত। সম্প্রতি, এমনই কিছু ফটোশুট করেছেন তিনি। সেই ভিডিও শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওর ক্যাপশন দিলেন, “রঙের বিস্ফোরণ”।
View this post on Instagram
কখনও গোলাপি প্রিন্টেড পোশাক তো আবার কখনও হলুদ গাউন, সবেতেই যেন মোহময়ী তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সও বাড়ছে পাল্লা দিয়ে। টলিউডের সেলিব্রিটিদের মধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ার্সদের নিরিখে নুসরত রয়েছনে দু-নম্বরে। তাঁর ফলোয়ার্স ২.৫ মিলিয়ন। এক নম্বরে রয়েছেন তাঁরই প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী।
আরও পড়ুন- বোনঝির সঙ্গে ‘টুম্পা সোনা’ গানে নেচে নেট দুনিয়া মাতালেন ঋতাভরী, ভাইরাল সেই ভিডিও
দেখে নিন নুসরতের ফটোশুটের কিছু ঝলক-
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
নিজের মতো করেই জীবন কাটাতে পছন্দ করেন নুসরত। তাঁর সম্বন্ধে কোনও গুজবেও কান দিতে নারাজ তিনি। তাঁর এই ফটোশুটে অনুরাগীদের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।





