ঘোড়ায় চেপে এল ‘রাধা’-র বর, বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী

টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক বিয়ের খবর মিলছে টলি পাড়া থেকে। সম্প্রতিই বিয়ে সেরেছেন উত্তম কুমারের দুই নাতি গৌরব ও সৌরভ। বিয়ে সেরেছেন অভিনেতা নীল চট্টোপাধ্যায় ও পৃথা চন্দ। এবার ফের আরও এক অভিনেত্রীর বিয়ের খবর মিলল।

বিয়ে সারলেন অভিনেত্রী এমিলা সাধুখা। তবে তাকে বাঙালি দর্শক ‘রাধা’ নামেই বেশি চেনেন। জি বাংলার ‘রাধা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন এমিলা। গ্রামের এক মোটা সহজ সরল মেয়ের বিয়ে হয় শহরের এক নামী ডিজাইনার বাড়িতে। বেশ রসিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এমিলা। এই ধারাবাহিকের জন্য ওজন বাড়িয়েছিলেন এমিলা। ধারাবাহিকের পরে অবশ্য ওজন একেবারেই ঝরিয়ে ফেলেন অভিনেত্রী। এমিলার সঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করেন তথাগত মুখার্জী, অনিন্দিতা বোস, রবি সাউ, রূপসা, প্রমুখ। এরপরেও এমিলাকে ‘মুখোশের আড়ালে’, ‘কে আপন কে পর’ ধারাবাহিকে দেখা যায়।

ঘোড়ায় চেপে এল ‘রাধা’-র বর, বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী

নিজে বাঙালি হলেও এমিলা বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক অবাঙালি অমিত বার্নওয়ালকে। ২০২০-তেই বিয়ের কথা ছিল তাদের, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই নতুন বছর পড়তেই বিয়ে সেরে ফেললেন এই জুটি। তাদের বিয়ে থিম ছিল ‘ব্যান্ড বাজা বারাত’। ঘোড়ায় চড়েই বিয়ে করতে এলেন এমিলার বর। তবে তাদের বিয়ে হয়েছে সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনেই।

ঘোড়ায় চেপে এল ‘রাধা’-র বর, বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী

বিয়ের দিন গতে বাঁধা ছকের একটু বাইরে গিয়ে সবুজ বেনারসিতে সেজে উঠেছিলেন এমিলা। ভারী গয়না ও মানানসই মেকআপে তাকে যেন আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল। বিয়েতে উপস্থিত ছিলেন এমিলার বন্ধু ও সহকর্মী পায়েল দত্ত, অর্কজ্যোতি পাল চৌধুরী, রূপসা ও আরও অনেকে। এই জুটির রিসেপশনও হবে বেশ ঘটা করেই।

আরও অন্যান্য খবর