মুক্তির আগেই সুপার ডুপার হিট প্রভাস-পূজার দক্ষিণী ছবি ‘রাধে-শ্যাম’! চিন্তা বাড়ছে বলিউডের, পিছিয়ে যাচ্ছেন সলমন-শাহরুখ?

এখন বলিউডের চেয়ে দক্ষিণী সিনেমার বাজার বেশ ভালো। পুষ্পার পর আবার কাঁপাতে আসছে প্রভাস-পূজার ‘রাধে-শ্যাম’ নামক সিনেমা। পুষ্পা ছবি রিলিজে পর থেকে শুধুমাত্র বলিউডেই ১০০ কোটিরও বেশি ব্যবসা হয়েছে এখন অবধি।

এই বিশাল বাজার রীতিমতো টেক্কা দিতে পারে বলিউডকে। গতবছর নভেম্বরে সামনে এসেছিল প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ছবি ‘রাধে শ্যাম’ এর ট্রেলার ভিডিও। মুক্তির আগেই সুপারহিট হয়ে গেলো রাধে শ্যাম।

এবছর ১৪ই জানুয়ারি মুক্তি পাবার কথা ছিল ‘রাধে শ্যাম’ ছবিটির। তবে করোনার জন্যে পিছিয়ে গেলো সেই মুক্তি।

মুক্তির আগেই সুপার ডুপার হিট প্রভাস-পূজার দক্ষিণী ছবি ‘রাধে-শ্যাম’! চিন্তা বাড়ছে বলিউডের, পিছিয়ে যাচ্ছেন সলমন-শাহরুখ?

গত সপ্তাহের বুধবার ১১ই মার্চ ছবির নতুন রিলিজের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু তার আগে আরও একটা সুখবর দিল এই সিনেমা। মুক্তি পাবার আগেই ২৫০ কোটি টাকার ব্যবসা হয়ে গিয়েছে এই সিনেমার। এর আগেও ‘বাহুবলী’ ছবির জেরে জনপ্রিয় হয়েছিলেন নায়ক প্রভাস। তাই এবারও যে তিনি হিট তা বলাই বাহুল্য।

এই সিনেমায় মূল নায়কের চরিত্রে আছেন প্রভাস। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে।

এছাড়াও বিখ্যাত দক্ষিণী অভিনেতা জগপতি বাবু, জয়রাম শ বলিউডের মুরলি শর্মা এদের মত অভিনেতারাও রয়েছেন। আনুমানিক ৪০০ কোটি টাকা বাজেটে তৈরী করা হয়েছে এই ছবিটি। ছবির হিট করা নিয়ে বেশ আশাবাদী পরিচালক থেকে প্রযোজক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles