চুপিচুপি বিয়ে করে ফেলল শ্রীময়ীর জা, পাত্রও টলিপাড়ার চেনা মুখ! দেখুন তো চেনেন নাকি?

প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী। ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ পৌষ্মিতা। শ্রীময়ী ধারাবাহিকের একদম শেষ পর্যায়ে দেখা গিয়েছিল তাঁকে। শ্রীময়ীর জা পরমার ভূমিকায় অভিনয় করেন তিনি। গত বছর অগস্টে আইনি মতে বিয়ে করেন তিনি। আর ফেব্রুয়ারির শুরুতেই সামাজিকভাবে এই বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

চুপিচুপি বিয়ে করে ফেলল শ্রীময়ীর জা, পাত্রও টলিপাড়ার চেনা মুখ! দেখুন তো চেনেন নাকি?

সোশ্যাল মিডিয়ায় নায়িকা পোস্ট করেছেন তাঁর বিয়ের নানা মুহূর্তের ছবি। বাংলা টেলিভিশনের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট-এর কার্যনিবাহী প্রযোজক অর্ণব রায় পৌষ্মিতার স্বামী। তাই সেই সূত্রে টলিউডের খুব চেনা মুখ অর্ণব। সাঁঝের বাতি’ ধারাবাহিকের সূত্রেই নাকি আলাপ হয় দুজনের। বন্ধুত্ব থেকে হয় প্রেম।

চুপিচুপি বিয়ে করে ফেলল শ্রীময়ীর জা, পাত্রও টলিপাড়ার চেনা মুখ! দেখুন তো চেনেন নাকি?

আইনি বিয়ে করার পরবর্তী ছয় মাসের মধ্যেই প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে বিয়েটাও সেরে ফেললেন এই দম্পতি। পরিবার ও একদম ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারলেন তাঁরা দুজনে। টুকটুকে লাল শাড়ি আর সোনালি ব্লাউজে সেজেছিলেন নায়িকা। যাবতীয় নিয়ম মেনেই হলো বিয়ে।

অন্যদিকে শুধুই শ্রীময়ী নয়, বাঘ বন্দি খেলা, ওগো নিরুপমা, সাঁঝের বাতি, রিমলি একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে পৌষ্মিতাকে। আর এই দম্পতির জন্যে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়েছে শুভেচ্ছা।

চুপিচুপি বিয়ে করে ফেলল শ্রীময়ীর জা, পাত্রও টলিপাড়ার চেনা মুখ! দেখুন তো চেনেন নাকি?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles