নগ্ন ভিডিও ফাঁস হতেই অদ্ভুত ভাবে তাকাতো গাড়ির চালক থেকে দারোয়ান, অভিজ্ঞতা শেয়ার করলেন রাধিকা আপ্তে

তিনি বরাবরই সাহসী। তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করে দর্শককে। কমার্শিয়াল ফিল্মের চেয়ে নন কমার্শিয়াল ফিল্মেই তাঁর অভিনয়ের দাপট চোখে পড়ে। তিনি রাধিকা আপ্তে। বাংলা থেকে হিন্দি অভিনয়ের দিপ্তীতে তিনি সদা উজ্জ্বল।

সম্প্রতি নিজের জীবনের বেশ কিছু অন্যরকম অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।  সদ্য‌ই এক সাক্ষাৎকারে সেলুলয়েডের পর্দায় নিজের নগ্নতা প্রসঙ্গে নানা কথা শেয়ার করেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

একবার সংবাদমাধ্যম জুড়ে হইচই উঠেছিল ফাঁস হয়েছে রাধিকা আপ্তের নগ্ন ভিডিও। কিন্তু অভিনেত্রীর দাবি, ওই মেয়েটি তিনি ছিলেন না।  যদিও ভিডিও ক্লিপটি রাধিকা অভিনীত ‘ক্লিন শেভন’ ছবির একটি অংশ বিশেষও ছিল। যদিও জোর গলায় এই বলি-অভিনেত্রী জানিয়েছেন ওই মেয়েটি নন তিনি।

আরও পড়ুন- ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’, করোনায় মরণাপন্ন মাকে গান গেয়ে চিরবিদায় জানালেন সোহম

অভিনেত্রী জানিয়েছেন এই ঘটনার পর নিরন্তর ট্রোলিং শুরু হয় তাঁকে ঘিরে। তাঁর কথায়,’ এই ঘটনা ভীষণ আঘাত করেছিল আমাকে। কয়েকদিন ঘর ছেড়ে বেরোতে পর্যন্ত পারিনি। এর কারণ কিন্তু এটা মোটেই নয় যে সংবাদমাধ্যমে এই ভিডিও ক্লিপ নিয়ে বিস্তর চর্চা চলছিল বলে আমার চিন্তা বেড়েছিল। বরং বলবো এই ভিডিও ক্লিপ ছড়িয়ে যাওয়ার পর থেকে আমার বাড়ির দারোয়ান থেকে শুরু করে গাড়ি চালক সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করেছিল যা আমার পক্ষে প্রচন্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল!’

রাধিকার কথায়,’ যে কোনও বুদ্ধিমান ব্যক্তি ভিডিওটি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওর নগ্ন মেয়েটি আমি নই। তাই এক্ষেত্রে পুরো বিষয়টিকে স্রেফ উপেক্ষা করা ছাড়া অন্য কোনও রাস্তা আমার কাছে ছিল না। কারণ এই বিষয়ে কিছু করতে গেলে কিস্যু লাভ হতো না। বরং সময় নষ্ট হতো। তাই ‘পার্চড’ ছবির জন্য যখন পর্দায় নগ্ন হয়েছিলাম তখন উপলব্ধি করেছিলাম এরপর আমার আর ‘কিছুই’ গোপন করার নেই।’

আরও পড়ুন- নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’, ফের সবার শীর্ষে মোদক পরিবার, বাকিরা কে কোথায়?

প্রসঙ্গত ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পার্চড’ ছবিতে একজন যৌনকর্মীর ভূমিকায় দেখা গেছিল রাধিকাকে। ছবিতে এই ডাকসাইটে অভিনেত্রীর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ফিল্ম ক্রিটিকদের কাজ থেকে।

নিজের অভিনীত ছবি ‘পার্চড’ প্রসঙ্গে বলতে গিয়ে রাধিকা জানিয়েছেন যে সময় তাঁর কাছে ‘পার্চড’-এর প্রস্তাব এসেছিল সেই সময়ে দাঁড়িয়ে তাঁর মনে হয়েছিল এই ছবিতে অভিনয় করা অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর কথায়,’ আমি আরও বেশি করে এই ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কারণ একজন বলিউড নায়িকাকে সর্বক্ষণ নানা কথা,নানা মত শুনতে হয় তাঁর শরীরের বিষয়। তাই প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম শুধুমাত্র নিজের শরীর কিংবা সৌন্দর্য্য প্রাধান্য পাবে এমন কোনও ছবিতে কিছুতেই অভিনয় করবো না।’

RELATED Articles