একে একে কমছে সৈনিক, এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়! কারণটা কী?

জিতেও শান্তি নেই। তৃতীয়বারের মতো নির্বাচনে জিতে এসে একটু শান্তিতে রাজ্যপাট চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপায় নেই। একদিকে সিবিআই দলের প্রধান মাথাদের ধরে নিয়ে গিয়েছে আবার অন্যদিকে জিতেও ইস্তফা দিচ্ছেন বর্ষীয়ান বিধায়ক!

একে একে কমছে সৈনিক, এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়! কারণটা কী?

কলকাতার ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তবে এটা কিন্তু কোনও রাগ বা মান অভিমানের পালা নয়।

তাহলে? শোভনদেব চট্টোপাধ্যায় কেন বিধায়ক পদ ছাড়লেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে হেরে গিয়েছেন।

mamata banerjee

তাই ছয় মাসের মধ্যে তাকে পুনঃনির্বাচিত হয়ে আসতে হবে তবেই তিনি মুখ্যমন্ত্রী হয়ে কাজ করতে পারবেন। তাই যে কোনও বিধায়ককে তার আসন ছাড়তে হত।

ভবানীপুর মমতার প্রায় নিজের কেন্দ্র। সেজন্যই সেখানকার বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাঁড়াবেন ভোটে।

RELATED Articles