উৎসবের মরশুমে ‘প্রেমিকা’ সন্দীপ্তার সঙ্গে একান্তে রাহুল! পাহাড়ের কোলে রোম্যান্টিক মেজাজে প্রেম নিবেদন অভিনেতার

মন হচ্ছে এবারের জন্মদিন ‘বান্ধবী’ সন্দীপ্তা সেনের সঙ্গে পাহাড়েই কাটিয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়! পাহাড়ের কোলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন টলিউডের জনপ্রিয় এই দুই তারকা। ছবিও পোস্ট করে চলেছেন একে একে।

বেশ রোম্যান্টিক আর ফুরফুরে মেজাজে দেখা গেল রাহুল আর সন্দীপ্তাকে। শাহরুখ খানের সিনেমার গানে এদিন লিপ মেলাতেও দেখা গেল অভিনেতাকে। উৎসবের মরশুমে ৩৮-এ পা দিয়েছেন রাহুল ওরফে রাজা। তাই ছুটি পেতেই পাহাড়ে পাড়ি দিয়েছেন বান্ধবীর সঙ্গে। ছবি দেখে মনে হয়েছে, উত্তরবঙ্গেরই কোন এক জায়গার প্রাকৃতিক সৌন্দর্যে মেতে উঠেছেন সন্দীপ্তা আর রাহুল।

দুই তারকার বন্ধুত্ব বহুদিনের। সেটা সকলেরই জানা। এদিন পাহাড় থেকে নিজেদের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে একই সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছেন দুজনে। সঙ্গে গান যোগ করেছেন ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’।

পাশাপাশি অভিনেত্রীও একটি ভিডিও আপলোড করেছেন। কিন্তু সেটা রাহুলের সঙ্গে নয়। সেখানে সকল অনুরাগীদের ‘শুভ অষ্টমীর শুভেচ্ছা’ জানাতে দেখা গিয়েছে সন্দীপ্তাকে। পরনে ছিল গাঢ় ডিব সবুজ রঙের শার্ট। অন্যদিকে শাহরুখ খানের ‘রব নে বনাদি জোড়ি’ সিনেমার গানে কণ্ঠ মিলিয়েছেন রাহুল। ক্যামেরার সামনে বেশ রোম্যান্টিক মেজাজে ধরা দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

টিভির পর্দায় রাজা-মাম্পির জুটি দর্শকদের বেশ পছন্দ। ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁদের কেমেস্ট্রি দেখে, প্রায়ই রাহুল এবং রুকমার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলতে থাকে। কিন্তু তাতে রাহুল আর সন্দীপ্তার বন্ধুত্বে কোন আঁচ পরেনি। বরাবরই নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে এসেছেন দুই তারকা। এবার সেই ‘বন্ধুত্বের’ সমীকরণের এক ঝলক পাওয়া গেল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles