‘বাবা চলে যাওয়ার পর সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকতাম’, ‘দেশের মাটি’ দিয়ে নিজের ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন রাহুল

বেশ কিছু বছর পর ফের পর্দায় ফিরেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক দিয়ে বড় পর্দায় পা রাখেন রাহুল। আর প্রথম ছবিতেই বাজিমাত। সেই থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন রাহুল। বেশ কিছুদিন তাঁকে আর পর্দায় দেখা যায়নি। বর্তমানে, স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজার চরিত্রের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেছেন তিনি।

এই ধারাবাহিকের পছন্দের জুটি রাজা-মাম্পি। কিন্তু একসময় তারকা ইমেজ নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও কিছুদিন পরই হারিয়ে যান রাহুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে এর জন্য তিনি নিজেই দায়ী। রাহুল বলেন, বাবা চলে যাওয়ার পর অসম্ভব গাঁজার নেশা ধরেছিলেন তিনি। খারাপভাবে নিজের সময়্য নষ্ট করেছিলেন। একথাও রাহুল স্বীকার করেন যে সেই সময় তারকা ইমেজ বজায় রাখার জন্য যেসমস্ত ঝাঁ চকচকে জামা পরা লোকজনের সঙ্গে তিনি মিশতেন, তা তাঁর স্বভাব বিরুদ্ধ ছিল।

আরও পড়ুন- মাতৃদিবসে তারকাদের মাতৃবন্দনা! দেখে নিন মায়েদের সঙ্গে আপনার প্রিয় তারকাদের আদুরে মুহূর্ত

বিয়ে বা প্রেমের প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন অভিনেতা। টেলিপর্দায় রাহুল ও মাম্পির জুটি খুব হিট। তাই এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে মাম্পি অর্থাৎ রুক্মার সঙ্গে রাহুলের প্রেম করছেন কী না। এই কথা শুনে হেসে রাহুল জানান, রুক্মা তার থেকে প্রায় ১০ বছরের ছোট৷ পর্দার বাইরে তারা কেবল ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। তবে ছোট হলেও রুক্মা যে দুর্দান্ত শিল্পী, এও রাহুল স্বীকার করেছেন।

ফের কবে বিয়ে করবেন তিনি? একথা জিজ্ঞেস করায় রাহুলের স্পষ্ট জবাব, “আগে একটা বিয়ে থেকে তো নিস্তার পাই”। উল্লেখ্য, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাহুল। কিন্তু সেই বিয়ে টেকেনি। করোনা পরিস্থিতির জন্য আটকে রয়েছে ডিভোর্সও। তবে তাদের একমাত্র ছেলে সহজ অভিনেতার কাছে খুবই আদরের।

আরও অন্যান্য খবর