শেষ হচ্ছে দেশের মাটি, রাহুল মাম্পি জুটিকে মিস করবেন দর্শকরা, কেঁদে ভাসাচ্ছেন রাম্পি ভক্তরা!

বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। স্টার জলসার এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কখনো নোয়া কিয়ান জুটি তো কখনো রাজা মাম্পি জুটি কে বেশি জনপ্রিয় এই নিয়ে সর্বদাই বিবাদ চলছে। অবশেষে এই ধারাবাহিক শেষ হতে চলেছে। তার আগে ইনস্টাগ্রাম লাইভে এ সে নিজেদের অনুভূতির কথা ভাগ করে নিলেন রাহুল রুকমা জুটি।

রাজার চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দোপাধ্যায় অন্যদিকে মাম্পির চরিত্রে রুকমা রায়। ধারাবাহিকের শেষে তাদের মিশ করবেন অনুগামীরা।স্বাভাবিকভাবেই মন খারাপ অনুগামীদের। অনেকেই দাবি করছেন মরে যাব তোমদের না দেখলে। তাই এবার ইনস্টাগ্রাম লাইভে এলেন রাহুল এবং রূকমা।

ইনস্টাগ্রাম লাইভে এসে রাহুল জানান ‘সব ভালো জিনিসেরই তো একটা শেষ থাকে। এটারও তাই।’ আর রুকমা বললনে, ‘শেষ তো একদিন হতই। হয়তো একটু জলদি শেষ হল, এই যা’। রাহুল আরো বলেন ‘তোমরা বারবার বলছ আমাদের জুটি আবার দেখতে চাও। বিশ্বাস করো সেটা হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না! এই পাগলিটাকে সেটে এসে রোজ দেখতে পাব না ভাবলেই মন খারাপ হচ্ছে। খুব ভালোবাসি ওকে।’ এদিকে রুকমা জানালেন, ‘আমি এত ধারাবাহিকে কাজ করেছি, কিন্তু এই একটা ধারাবাহিক যেটা আমি রোজ দেখতাম হটস্টারে। এই কাজটা আমার কাছে খুব স্পেশ্যাল ছিল।’

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাহুল রুকমা সম্পর্কে আছেন। এ বিষয়ে প্রকাশ্যেই রুকমা জানান ‘রাজা দা আমার ইন্ডাস্ট্রিতে সিনিয়ার। রোজ অনেক কিছু শিখি। ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু তাতে কোনও প্রেম নেই।’ আর রাজা তো হেসেই উড়িয়ে দিয়েছেন সে গুজব!

জনপ্রিয় ধারাবাহিক এর পরিবর্তে আসছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। খুকুমনি ভূমিকায় অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত। এখন দেখার দেশের মাটির জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পারে নতুন এই ধারাবাহিক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles