করোনার কারণে অনেক সিনেমাই গত বছর মুক্তি পায়নি। সেটা বাংলা হোক কিংবা হিন্দি। সেই তালিকায় নাম রয়েছে রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’র। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়া এই সিরিজে দেখা যাবে রণবীর সিং ও অজয় দেবগণকে। একসঙ্গে ছবিতে সিম্বা আর সিংঘম।
এই বছরই মুক্তি পাবে সেই ছবি। তবে তার আগেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে একসঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে রণবীর সিং ও অক্ষয় কুমারকে। কিন্তু নাচতে গিয়ে বেকায়দায় লেগে যায়। ভিডিওতে পুলিশের পোশাকেই সেটে নাচতে দেখা গিয়েছে দুই তারকাকে। ‘আয়লা রে আয়লা গানে’ কোমর দুলিয়ে নেচেছেন দুজনে।
View this post on Instagram
সেখানে বালা নাচের স্টেপ অক্ষয় কুমারের থেকে শিখেছেন নাচতে দেখা যায় রণবীর সিংকে। প্রত্যেকটি নাচের মতো এই নাচেও তাঁকে বেশ এনার্জেটিক দেখা গিয়েছে। তবে সেই এনার্জি দেখাতে গিয়ে ভুলে গিয়েছেন স্টেপ। যার কারণে নিজেই আঘাত পেলেন নিজের যৌ’না’ঙ্গে।
তারপর আর কি! মজার ভিডিও বানাতে গিয়ে ব্যথার ভিডিও হয়ে গেল। তবে ইনস্টাগ্রামে তা শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, “এটা আমার আর রণবীরের ক্রেজি ডান্স স্টেপ। আপনাদের ডান্স স্টেপ এরকম শেয়ার করুন আমার সঙ্গে।” পাশাপাশি সকলের উদ্দেশ্যে একটি হুঁশিয়ারি বার্তা দেন অভিনেতা। লেখেন, “এই স্টেপে একটু ভুল হলেই ভবিষ্যৎ পরিকল্পনায় সমস্যা হয়ে যাবে।”
তবে এদিন বলিউডের এই দুই জনপ্রিয় তারকার একসঙ্গে নাচ দেখে, তাতে মজলেন নেটিজেনরা। এদিকে ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’। উত্তেজনা তুঙ্গে। দেখার একসঙ্গে তিন খিলাড়ির এই ছবিতে আর কি কি চমক থাকবে।





