‘খাব কম,কাজ করব বেশি’, পুরভোটের আগে ঠিক কোন ইঙ্গিত দিলেন রাজ চক্রবর্তী?

টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক হলেন রাজ চক্রবর্তী। সেইসঙ্গে তার ব্যস্ততা ইদানিং আরো বেড়েছে কারণ চলতি বছরই তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ব্যারাকপুর এর বিধায়ক হয়েছেন। তৃণমূলের হয়ে এখন রাজনীতির ময়দানে লড়াই করেন রাজ সেইসঙ্গে ছবির কাজও চলছে। সব মিলিয়ে নিজের চেহারার দিকে সময় দেওয়ার মতো মানসিকতা এতদিন ছিল না।

'খাব কম,কাজ করব বেশি', পুরভোটের আগে ঠিক কোন ইঙ্গিত দিলেন রাজ চক্রবর্তী?

কিন্তু এখন বোধহয় বউ শুভশ্রীর বকাবকি খেয়ে নিজের শরীর চর্চার দিকে মন দিয়েছেন রাজ চক্রবর্তী। গতকাল ইনস্টাগ্রামে নিজের শরীর চর্চার কয়েকটি ফটো দিয়েছেন সঙ্গে ক্যাপশনে লিখেছেন এবার থেকে সময় এসে গেছে কম খাওয়ার এবং বেশি করে কাজ করার। অনেকেই এই ক্যাপশন এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন।

'খাব কম,কাজ করব বেশি', পুরভোটের আগে ঠিক কোন ইঙ্গিত দিলেন রাজ চক্রবর্তী?

কারণ ঠিক সামনেই কলকাতা পুরভোট। রাজ চক্রবর্তী এই পুরভোটে লড়াই করছেন না ঠিকই কিন্তু তিনি পরোক্ষভাবে যে এই রাজনীতির ময়দানে খেলবেন একথা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন কাজ করব বেশি এই কথার মধ্যে দিয়ে তিনি রাজনীতির কাজ করার কথা বলছেন। অনেকে প্রশ্ন করছেন খাব কম কথার মানে কি তিনি ঘুষ কম খাবেন নাকি?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles