ত্রিপুরা পুরভোটে বিজেপির জয়জয়কার, মাত্র একটি করে আসন পেল সিপিআইএম এবং টিএমসি!

ত্রিপুরা ভোটে এগিয়ে রইল বিজেপি। মোট ৩৩৪ টি আসন ছিল তার মধ্যে ১১২ টি আসনে অন্য কোন দল প্রার্থী না দেওয়ায় এমনি এগিয়ে গিয়েছে বিজেপি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে সিপিএম একটি আসন পেয়েছে। এত হম্বিতম্বি করেও ত্রিপুরাতে নিজেদের বাঁচাতে পারলো না তৃণমূল, এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তারা মাত্র একটি আসন পেয়েছে।

আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত এবং সাতটি পৌর পরিষদ মিলে এই ভোট হয়েছে। আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টি আসন পেয়েছে বিজেপি। আগরতলা পুরনিগমের ৫১ টি আসনের মধ্যে সবকটাতেই এগিয়ে রয়েছে বিজেপি। ৬ নগর পঞ্চায়েত এর মধ্যে তিনটি পঞ্চায়েত বিজেপি দখল করে ফেলেছে ইতিমধ্যেই। আগরতলা কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ১, ২, ৮, ৫, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles