জন্মের পর থেকেই সেলিব্রিটি ইউভান। গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে সে। এরপর থেকেই তাঁর ক্রেজ দেখার মতো। টলি মহলে সে রীতিমতো বিখ্যাত। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিজেদের ছেলের উপস্থিতির জানান দেন রাজ ও শুভশ্রী।
কিছুদিন আগেই ছেলের অর্ধ জন্মদিন অর্থাৎ ৬ মাসে৫র জন্মদিন পালন করেছেন শুভশ্রী। ভোটের কাজের জন্য সেদিন রাজ উপস্থিত না থাকতে পারলেও, মায়ের সঙ্গে নিজের অর্ধ জন্মদিনের কেক কাটে ইউভান। কেকের মধ্যেও আবার ছিল এক বিশেষত্ব। অর্ধ জন্মদিনের জন্য আনা হয়েছিল অর্ধেক কেক।
আরও পড়ুন- সিনেমায় সুযোগ পেতে গেলে প্রযোজকের শয্যাসঙ্গী হতে হবে, কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার অঙ্কিতা
এবার ছেলের আরও এক কাণ্ডের ভিডিও শেয়ার করলেন রাজ। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন রাজ যাতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভান কথা বলার চেষ্টা করছে। কথা তো আর এখন স্পস্ত বলতে পারবে না। একটা দুটো শব্দ করছে ইউভান। রাজ-পুত্রের এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে এখন।
View this post on Instagram
কিছুদিন আগেই শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছিলেন যাতে দেখা গিয়েছিল হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ইউভান। তার হামাগুড়ি দেওয়ার ভিডিওর সঙ্গে একটি মিষ্টি গানও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছিলেন শুভশ্রী। বেশ ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
আরও পড়ুন- একদিকে দোলের রং, অন্যদিকে দলের রং, সৌজন্য-গুনগুনের প্রেমেও কী তবে এবার রাজনীতির আঁচ লাগল?
View this post on Instagram
শুধু তাই-ই নিয়, ইউভানের নানান ভিডিও শেয়ার করেন তার দিদি অর্থাৎ রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। কিছুদিন আগেই ইউভানের খেলা করার একটি ভিডিও শেয়ার করেন তিনি। ইউভানের এই মিষ্টি ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টও করেন নেটিজেনরা।






