সম্পন্ন হল বাংলার প্রথম দফার বিধানসভা নির্বাচন। ৮ দফা নির্বাচনের আজ প্রথম দফা। আর দিনের শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা তিনটে পর্যন্ত ভোটদানের গড় হার ৭০.১৭ শতাংশ। নানান অভিযোগ নিয়ে শাসক দল তৃণমূল কমিশনের দ্বারস্থও হলেও ভোটদানের হার দেখে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের।
এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, “যত বেশি ভোট পড়বে আমরা বলব ভোট শাসকদলের পক্ষে যাবে। ইতিহাস বলছে ভোটদানের হার যে ভোটগুলিতে কমেছে, শাসকদলের ক্ষতি হয়েছে। আমরা ১০ বছর শাসন করেছি। ৪০–৫০ শতাংশ ভোট পড়লে আমরা ধরেই নিতাম হেরে গিয়েছি৷ কিন্তু ভোটদানের হার ৮০ শতাংশের দিকে যাচ্ছে মানে আমরা থাকছি।” এদিন পাঁচটি জেলার মোট ৩০ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলে। তবে নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা একেবারেই বলা যায় না।
আরও পড়ুন: BREAKING: “নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে”, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
এদিন সকালে কেশিয়াড়ির বেগমপুরে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনরা। সেখানে তাঁরা দাবি করেন, পোলিং এজেন্ট নিয়ে কমিশনের যে নয়া নিয়ম, তা বদল করতে হবে।





