টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তাঁর মডেলিংয়ের জন্য দর্শকদের কাছে জনপ্রিয়তা তুঙ্গে। অভিনেত্রী মিষ্টি হাসি, হট লুক এবং সেক্সি পোজ দেখে পাগল সকলেই । তার সাথে একটিবার দেখা করার জন্য দর্শকরা উন্মুখ হয়ে অপেক্ষা করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবির কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় অভিনেত্রীর জনপ্রিয়তা।
বরাবরই নিজেকে অন্য আঙিনায় মেলে ধরতে পছন্দ করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দর্শকদের কাছে বোল্ড লুকে ধরা দিতেও পিছপা হন না। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী হাজির ছিলেন আরেক অভিনেত্রী নুসরাত জাহানের টকশো ‘ভালোবাসায় বোল্ড…ইশক উইথ নুসরত’।
একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় সকল ছেলেরা অভিনেত্রীকে একবার দেখার জন্য আকুল অপেক্ষা করতে থাকেন তখন অভিনেত্রী নিজেই শোনালেন তাঁর প্রথম ডেটিং এ গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। নুসরতের টক শো এসে অভিনেত্রীর এই কথা শুনে রীতিমতো অবাক সকলেই।
View this post on Instagram
নিজের ডেটিং এবং সেক্সলাইফের অভিজ্ঞতা বলতে গিয়ে প্রথম ডেটিং এর অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রী জানান কেন তিনি প্রথম ডেটিং এর পর দীর্ঘ সময় আর ডেট করতে সাহস করেননি। তার কথায় ‘আমরা দু’জনে, এক সঙ্গে। কেউ, কোত্থাও নেই। তখনই নাকে এল গন্ধটা। প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে!’, অকপটে জানালেন ঋতাভরী। এরপর যোগ করেন, ‘আমি তারপর ছ’মাস ডেটে যাওয়ার সাহস পাইনি’। অভিনেত্রী ডেটিংয়ের এই অভিজ্ঞতা শুনে সকলেই অবাক।






