তৈমুরকেও ছাপিয়ে যাচ্ছে ইউভান, জন্মের কয়েকঘন্টা পরেই খুলে গেল ফ্যান ক্লাব!

জন্ম হয়েছে ১২ই সেপ্টেম্বর, এর মধ্যেই বিনোদন জগতের সেরা সেলিব্রিটি কিডের তকমা পেয়ে গিয়েছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly) ছেলে ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। অন্যদিকে সেফ আলি খান এবং করিনা কাপুর পুত্র তৈমুরকে নিয়েও মিডিয়ায় মাতামাতি কম না। ফলে সোশ্যাল মিডিয়ায় এখন এই দুই খুদে তারকা পুত্রকে নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। তবে ইউভানের দিকে পাল্লা একটু বেশি। জন্মের কিছুদিনের মধ্যেই ইউভানের নামে রাতারাতি জন্ম নিয়েছে ফ্যান ক্লাব। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার নামে তৈরি হয়েছে পেজ।

এখন ছেলেকে নিয়েই ব্যস্ত রয়েছেন রাজ-শুভশ্রী। প্রতিদিনই নিত্য নতুন ছবি ও ভিডিও পোস্ট করছেন সদ্য বাবা-মা হওয়া এই তারকা দম্পতি। কখনো ছেলেকে কোলে তুলে ফ্ল্যাট থেকে কলকাতা চেনাচ্ছেন রাজ আবার কখনো ইউভানকে কোলে নিয়ে আদর করছেন শুভশ্রী। এরকমই বিভিন্ন মুহূর্তে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া যা রাজ-শুভশ্রীর ভক্তরা অত্যন্ত পছন্দ করছেন। ইতিমধ্যেই ইউভান তাদের নয়নের মণি হয়ে উঠেছে।

তবে রাজ চক্রবর্তী সম্প্রতি ক্ষিপ্ত হয়েছেন ছেলের নামে ফেসবুকে ইউভান চক্রবর্তী নামে ফেক অ্যাকাউন্ট খোলার কারণে। এই কাজটি রাজের একেবারে না পসন্দ। এই নিয়ে স্পষ্টভাবেই নিজের বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায়।

করিনা পুত্র তৈমুরের একশোরও বেশি ফ্যান ক্লাব রয়েছে কিন্তু তৈমুরের জন্মের কয়েক দিনের মাথাতেই তৈরি হয়নি ফ্যান ক্লাব। কিন্তু ছোট্ট ইউভানের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই ফ্যান ক্লাব তৈরি হওয়া বুঝিয়ে দিচ্ছে যে বাংলায় এসে গিয়েছে পরবর্তী প্রজন্মের অন্যতম সেলিব্রিটি কিড!

RELATED Articles

Leave a Comment