সুশান্ত সিং রাজপুত এর (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলা বর্তমানে রহস্যজনক মোড় নিয়েছে। সবকিছু ছাপিয়ে এখন এই তদন্তে মাদকচক্রের (Drug) যোগ স্পষ্ট হয়ে উঠেছে যা নিত্যনতুন সামনে নিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আজ দীপিকা পাড়ুকোনকে এই চক্রে জড়িত থাকার কারণে ডাক পাঠিয়েছে এনসিবি। ধীরে ধীরে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ বলিউডের আরো রথী-মহারথী কে ডাক পাঠাবে এই সংস্থা। এর মধ্যেই সুশান্ত সিং রাজপুতের প্রসিদ্ধ ফার্ম হাউজ ‘হ্যাংআউট ভিলা’কে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন বিতর্ক।
এবার এই হাউজের কেয়ারটেকার দাবি করে সম্প্রতি এক জন ফাঁস করেছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা মাদকচক্র মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। গত সোমবার এনসিবির তরফে চালানো হয় এই ফার্ম হাউসে তল্লাশি। সেই সময়ই ওই কেয়ারটেকার এনসিবির কাছে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে।
https://www.youtube.com/watch?v=5nX7EJjfl-4
তিনি জানিয়েছেন, একটা সময় ছিল যখন ওই ফার্ম হাউসে দিনের পর দিন এসে থেকেছেন সারা আলি খান (Sara Ali Khan)। এরপর ফার্ম হাউসে শুরু হয় রিয়া চক্রবর্তীর(Rhea Chakraborty) আনাগোনা। গতবছর রিয়ার জন্মদিন এই ফার্ম হাউসের ধুমধাম করে পালন করা হয়। সারা বা রিয়া যখন রাতেই ফার্মা বসে থাকতেন তখন তারা স্মোকিং পেপার আনাতেন!এছাড়াও সম্প্রতি জানা গিয়েছে ফার্ম হাউসে শ্রদ্ধা কাপুর এবং মাদকচক্রের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া জায়েদ বিলাত্রাও এসেছেন।





