পর্ণ ভিডিও তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন তিনি। এই বিষয়ে শিল্পা শেট্টিরও নাম জড়িয়ে পড়েছে। শিল্পা ও রাজের দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনে শিল্পাকে দেওয়া রাজের উপহারের কথা জানলে চোখ কপালে উঠবে আপনার।
যে বুর্জ খলিফায় একদিন থাকতে মানুষের শতবার ভাবে, সেই ব্ররজ খলিফাতেই বিবাহবার্ষিকীতে শিল্পাকে ৫০ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে দেন রাজ। ১৮ তলায় রয়েছে তাদের এই ফ্ল্যাটটি।
আরও পড়ুন- ‘আমার স্বামী পর্ণ বানাতেন না’, রাজের গ্রেফতারি ও ‘হটশটস’ নিয়ে বয়ান দিলেন শিল্পা
আরাম ও বিলাসবহুল জীবনের আরেক নাম শিল্পা ও রাজ। তাদের জুহুর সাগর ঘেঁষা বাংলোই এর প্রমাণ। প্রায় কয়েকশো কোটি টাকার এই বাংলো স্ত্রীকে উপহার দিয়েছিলেন রাজ।
শোনা যায়, শিল্পাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য প্যারিসে একটি সাততারা হোটেল বুক করেছিলেন রাজ। যে আংটি দিয়ে শিল্পাকে তিনি প্রপোজ করেন, সেটির দাম ৩ কোটি। প্রায়ই এই হিরের আংটি জ্বলজ্বল করে শিল্পার আঙুলে।
২০০৯ সালে বিয়ে করেন রাজ ও শিল্পা। বিয়ের দিন যে লেহেঙ্গাটি শিল্পা পরেছিলেন, তা-ও রাজের উপহার দেওয়া। এর মূল্য ৫০ লক্ষ টাকা।
শুধু বুর্জ খলিফাতেই নয়, লন্ডনেও সাত বেডরুমের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে শিল্পা ও রাজের। শিল্পার সংগ্রহে রয়েছে নানান দামি গাড়ি। এগুলোর বেশিরভাগই উপহার দেওয়া রাজের। এছাড়াও, শিল্পার রয়েছে একটি প্রাইভেট জেট যা রাজের উপহার দেওয়া।
ছেলে ও মেয়েকে নিয়ে ভরপুর সংসার শিল্পা ও রাজের। কিন্তু হঠাৎ করেই অমাবস্যার মতো কালো অন্ধকার ঘনিয়ে এল তাদের জীবনে এই পর্ণ-কাণ্ডকে কেন্দ্র করে।





