দীর্ঘদিন বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম করেছেন রণবীর কাপুর, খবর প্রকাশ্যে আসতেই হইচই

বলিউডের অন্যতম জনপ্রিয় ও ট্যালেন্টেড অভিনেতা রণবীর কাপুর। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তবে তাঁর অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর ‘প্লে বয়’ ইমেজের জন্যও বেশ জনপ্রিয় তিনি। নানান বলি সুন্দরীর আনাগোনা তাঁর জীবনে। দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ছাড়াও, অন্যান্য অনেক ‘বিশেষ বন্ধু’ ছিল তাঁর।

সূত্রের খবর, শুধু এই তিন নায়িকাই নন, এদের আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছে রণবীর। এর আগে টানা পাঁচ বছর ধরে প্রেম করেছিলেন আমির খানের ভাগ্নে অভিনেতার ইমরান খানের স্ত্রী অবন্তিকার সঙ্গে।

আরও পড়ুন- হাত দিয়ে বেবি বাম্প ঢাকার চেষ্টা, ফের মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতে হইচই পরে যায়। বলিউডে প্রেমে পড়া বা প্রেম ভাঙা, অস্বাভাবিক কিছু নয়। ইমরান খানের সঙ্গে বিয়ের আগে রণবীরের সঙ্গে টানা পাঁচ বছর প্রেম করেছেন অবন্তিকা। তবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় নি।

রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইমরানকে ডেট করতে শুরু করেন অবন্তিকা। তাদের সম্পর্ক পরিণতি পায় বিয়ের মণ্ডপে। সেই সময় রণবীর ও ইমরান একে অপরের খুব ভালো বন্ধু।

ইমরান ও অবন্তিকার একটি মেয়েও রয়েছে। তবে এখন তাদের সম্পর্কও অতীত। মামা আমির খানের দ্বিতীয় বিয়ে ভাঙার বেশব কিছুদিন আগেই ইমরান ও অবন্তিকার বিবাহ বিচ্ছেদ হয়।

আরও পড়ুন- মুঘল সম্রাট শাহজাহান ‘বহিরাগত’ নন, বিতর্কিত টুইট করে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে জাভেদ আখতার

তবে অবন্তিকার পর রণবীরের জীবনে একাধিক মহিলা এসেছেন। সম্প্রতি, তিনি প্রেম করেছেন আলিয়া ভাটের সঙ্গে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়ে রণবীর ও আলিয়া প্রেমে পড়েন। গত বছর তাদের নাকি বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু এই অতিমারি ও ঋষি কাপুরের মৃত্যুর কারণে তা এখন স্থগিত।

RELATED Articles