বলিউডের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা দর্শককুল। এখন তাঁকে সেভাবে পর্দায় দেখা না গেলেও, তাঁর জনপ্রিয়তা কিন্তু একফোঁটাও কম হয়নি।
বিশ্ব সুন্দরীর তকমা পাওয়া থেকে শুরু করে বলিউড কাঁপানো, এরপর বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে ওঠা, নানান রঙিন ঘটনায় পরিপূর্ণ ঐশ্বর্যর জীবন।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় তাঁর। এরপর ২০১১ সালে ঐশ্বর্য ও অভিষেকের ঘর আলো করে আসে তাদের একমাত্র আদরের মেয়ে আরাধ্যা। তবে এখন গুঞ্জন উঠেছে ঐশ্বর্য দ্বিতীয়বার মা হতে চলেছেন।
কিন্তু হঠাৎ কেন এই গুঞ্জন?
আসলে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঐশ্বর্যের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের ধারণা তিনি হয়ত ফের মা হতে চলেছেন।
সম্প্রতি, ঐশ্বর্য ও অভিষেক বচ্চন আরাধ্যা সঙ্গে নিয়েই পুদুচেরিতে দক্ষিণী অভিনেতা আর সরথকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে অভিনেতা ও তাঁর দুই মেয়ে বরলক্ষ্মী সরথকুমার ও পূজা সরথকুমারের সঙ্গে কিছু ছবি দেখা যায়।
বরলক্ষ্মী সরথকুমার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে ঐশ্বর্যকে একটি সুন্দর কালো পোশাকে দেখা গিয়েছে। তাঁর ওজনও কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু নেটিজেনদের নজর পড়েছে ঐশ্বর্যের হাতের দিকে, যেটা তাঁর বেবি বাম্পকে আড়াল করে রেখেছে। আবার অন্য একটি ছবিতে ঐশ্বর্য সকলের পিছনে দাঁড়িয়েছিলেন।
View this post on Instagram
এই সমস্ত ছবি দেখেই নেটিজেনদের দাবী, ঐশ্বর্য ফের মা হতে চলেছেন। ফের নতুন সদস্য আসছে বচ্চন পরিবারে। তবে আবার অনেকেরই ধারণা যে ঐশ্বর্য অনেকদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। আর লকডাউনে এভাবে ওজন বেড়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।
তবে এই বিষয়ে নেটিজেনরা নানান জল্পনা করলেও ঐশ্বর্য বা বচ্চন পরিবারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এর আগেও একবার ঐশ্বর্যর বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সেই আরাধ্যার জন্মের সময়ের একটি ছবি।a





