গোয়ার কুখ্যাত মাদক পাচারকারী বিরুদ্ধে লড়াই শুরু করলেন সালমান খান!

মাদক নিয়ে জেরবার বলিউড। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই মাদকচক্র যোগ ঘিরে রীতিমতো টালমাটাল অবস্থা চলছে বলিউডে। বর্তমানে সেই বিতর্ক কিছুটা যদি ধামাচাপা পড়লেও মাদক থেকে চিরতরে মুক্তি পেতে চাইছেন বি-টাউনের তারকারা। এবার সেই কাজে উদ্যোগী হলেন ভাইজান সালমান খান। তিনি মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে গোয়ার এক মাদক কারবারির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন।

মাদকের ছোবল থেকে যাতে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখা যায়, সাবধান করা যায় তার চেষ্টা শুরু করেছেন ভাইজান।গোয়ার ওই ড্রাগ মাফিয়াকে যাতে গ্রেফতার করে শাস্তি দেওয়া যায় তার তার জন্য চেষ্টা শুরু করেছেন সালমান, সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই।স্বাভাবিকভাবেই গোটা বলিউড এই বিষয়ে যথেষ্ট উৎসাহী এবং তারা সালমানকে সাপোর্টও করছেন। তবে আপনি কি ড্রাগ মাফিয়ার পরিচয় জানতে চান? তিনি কিন্তু আমাদের সকলের খুব পরিচিত।

এই ড্রাগ মাফিয়ার নাম রণদীপ হুডা। সালমান খানের পরবর্তী সিনেমা রাধেতে ড্রাগ মাফিয়ার চরিত্রে অভিনয় করছেন রণদীপ। তার বিরুদ্ধেই ছবিতে যুদ্ধ ঘোষণা করেছেন সালমান। গোয়ার এই ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে সালমান কিভাবে লড়াই করেন তাই রাধে ছবিটির মূল উপজীব্য। লকডাউন আপাতত উঠে যেতেই রাধের শুটিং জোরকদমে শুরু হয়ে গিয়েছে। কিক ছবিটির পর রণদীপ দ্বিতীয়বার কাজ করতে চলেছেন সালমানের সঙ্গে। অন্যদিকে জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দিশা পাটানি কে। তাহলে আপনি তৈরি তো ভাইজানের এই ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে লড়াই দেখতে?

RELATED Articles