অন্তঃসত্ত্বা দীপিকা, এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি মুছলেন রণবীর সিং, তবে কী ভাঙন DeepVeer জুটির মধ্যে?

Ranveer Singh deleted wedding photos: অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ের পাঁচ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি, রোহিত শেট্টি পরিচালিত সিংঘম ৩ এর শুটিং করতে দেখা গেছে তাকে। চলতি বছর সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী দীপিকা। সূত্রের খবর, এই মুহূর্তে স্বামী রণবীর সিং এর সঙ্গে ‘বেবিমুন’-এ রয়েছেন অভিনেত্রী।

দীপিকা অন্তঃসত্ত্বা থাকাকালীনই নিজেদের বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ার পাতা থেকে মুছে ফেললেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh deleted wedding photos)। বিয়ের আগে ৬ বছরের প্রেম তারপর পাঁচ বছরের দাম্পত্য জীবন। ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কেমোতে গাঁটছাড়া বেঁধেছিলেন দম্পতি। ‌ সিন্ধি ও দক্ষিণ ভারতীয় দুই আচার নিয়ম মেনে বিয়ে হয়েছে তাদের। কয়েক মাসের মধ্যেই সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দীপবীর। তবে এরই মাঝে কি সংসারে ভাঙ্গন দম্পতির। ‌ আচমকা, নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে বিয়ের ছবি মুছে ফেলতেই জল্পনা তুঙ্গে (Ranveer Singh deleted wedding photos)। এ প্রসঙ্গে মুখ খোলেননি রণবীর বা দীপিকা কেউই। নতুন অতিথি সংসারে আসার আগেই কী ভেঙে যেতে চলেছে তারকা জুটির সংসার, এই নিয়ে বিস্তর চর্চা চলছে।

দীপবীর জুটির অন্তঃসত্ত্বার ঘোষণা

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রথম শোনা গেছিল। ২৯ শে ফেব্রুয়ারি সেই জল্পনাতেই সিলমোহর দেন রণবীর দীপিকা জুটি। তারকা জুটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেপ্টেম্বরে নতুন সদস্য আসার খবর জানান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে হাজির ছিলেন তারা। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করতে দেখা গিয়েছে দীপিকাকে। ‌ তবে এবার নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের ছবি মুছতেই শুরু বিবাহ বিচ্ছেদের জল্পনা (Ranveer Singh deleted wedding photos)। সন্তান জন্মের আগেই কি মনোমালিন্য, প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ‌

চলতি বছর সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন দীপিকা। তাই কী এবার মেট গালাতে অংশ নেননি অভিনেত্রী? যত সময় গড়াচ্ছে গ্ল্যামার জগত থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এবছর বিশ্বের মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট মেট গালায় অংশগ্রহণ করেননি দীপিকা। ‌এর মাঝেই ছুটি উদযাপন করার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দীপিকা ও রণবীরকে দেখা যাচ্ছে। এই ছবিতে দীপিকার স্পষ্টভাবে দেখা যাচ্ছে‌। তাদের দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

রণবীর-দীপিকার বেবিমুন

ভাইরাল হওয়া ওই ছবিতে বাদামী রঙের লং টি-শার্ট পরে দেখা গেছে অভিনেত্রীকে। অনেকেই মনে করেছেন অন্তঃসত্ত্ব অবস্থায় দীপিকার জামা একেবারে আদর্শ। দীপিকার পেছনেই দাঁড়িয়ে রয়েছেন রণবীর সিং। সাদা টি-শার্ট ও প্যান্ট পরেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে। রণবীরের সঙ্গে বেবিমুন পালন করবেন বলেই কি মেট গেলায় যাননি দীপিকা? নাকি কেরিয়ারের থেকেও বেশি প্রাধান্য দিচ্ছেন নিজের সন্তান, সম্পর্ককে (Ranveer Singh deleted wedding photos)

RELATED Articles