রিয়াকে শক্ত হাতে জড়িয়ে তার উপর প্রায় ঘুমিয়েই পড়ছেন মহেশ ভাট। রিয়াও মহেশকে ধরে সাক্ষাৎকার দিচ্ছেন। পুরনো এই ভিডিও ঘিরেই এবার উত্তাল সোশ্যাল মিডিয়া।
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিয়া চক্রবর্তী। ঘটনা আরো ঘুরপাক খায় যখন সুশান্ত’র বাবা রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় অভিযোগ করেন। অনেক ঘাটের জল ঘোলা হয়ে বর্তমানে এই মামলা সিবিআইয়ের বিচারাধীন।
উঠে এসেছে সুশান্তর সঙ্গে রিয়ার সম্পর্ক এবং মহেশ ভাটের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়েও জলঘোলা হয় অনেক। মহেশ ভাট দাবি করেন রিয়ার সঙ্গে তাঁর গুরু-শিষ্যের সম্পর্ক। তবে মানুষের প্রশ্নবাণকে কি এড়ানো যায়?
মহেশ ভাটের ঘনিষ্ঠ সহযোগী সুহিত্রা দাস পোস্টে লেখেন, সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রিয়াকে পরামর্শ দেন মহেশ ভাট। এসবের মাঝে ভাইরাল হল রিয়া এবং মহেশ ভাটের একটি ভিডিও।
জালেবি সিনেমার প্রোমোশনের সময় রিয়া এবং মহেশ ভাটের এই ভিডিও বর্তমানে ফের ভাইরাল হয়েছে। রিয়াকে বলতে শোনা যায় যে এই সিনেমা করার পর ভালোবাসা সম্পর্কে তার ধারণাই বদলে গিয়েছে, তিনি এখন সারাজীবন সিঙ্গেল কাটাতে চান। নেটিজেনরা মন্তব্য করছেন যে, রিয়া যা করেছেন তাতে তাকে মনে হচ্ছে সারা জীবন সিঙ্গলই কাটাতে হবে।





