ভারত-পাকিস্তান বিরোধ আজকের নয়। দুই দেশের জন্ম লগ্ন থেকেই বিরোধিতা চলে আসছে। ভারতকে চিরশত্রু মনে করে পড়শী দেশ। সেইজন্যে প্রায়শই জঙ্গি পাঠিয়ে ভারতকে পর্যুদস্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজেদেরই নাস্তানাবুদ হয়ে ফিরতে হয় বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আখড়া পাকিস্তানকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের রাস্তায় পাকিস্তানের বেশকিছু মানুষ একটি মিছিল বার করেছেন। হাতি পাকিস্তানের পতাকা। মিছিলে রব উঠেছে খালিস্তান জিন্দাবাদ। হঠাৎ করেই দেখা যায় ভিডিওটা যিনি করছেন তার দিকে তাক করে সেই মিছিলে কিছু মানুষ নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে। তখনই দেখা যায় যে যিনি ভিডিও করছেন তিনি একজন ভারতীয় এবং হাতে তিনি ভারতের পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই জন্যেই মিছিলের পুরো ক্ষোভ গিয়ে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিও করতে থাকা মানুষটির উপর। তার পাশ দিয়ে যখন মিছিলটি যেতে শুরু করে তিনি তখন চিৎকার করে বলেন, “বাপ বাপ হোতা হ্যায়”। এরপরেই মিছিল থেকে কিছু ব্যক্তি ওই মানুষটি কে মারার জন্য তেড়ে আসেন। চলতে থাকে গালিগালাজ। যদিও ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনী বিষয়টিকে সামলে নেয়। এদিকে ততক্ষণে মিছিল থেকে স্লোগান উঠেছে ভারত টেররিস্ট, মোদী টেররিস্ট। যদিও ভারতীয় ব্যক্তিটি নিজের দেশপ্রেমে অনড়। মিছিলে উপস্থিত মানুষগুলোর হাতে প্রহৃত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি ভিডিও চালিয়ে গিয়েছেন।
https://twitter.com/vengurlekarpras/status/1294960544315846661?s=20
এই ভিডিও কবেকার তা জানা যায়নি তবে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবসের কাছাকাছি সময়ে এই ভিডিও ভাইরাল হওয়ায় পড়ে গিয়েছে শোরগোল। পাকিস্তানকে এমনিতেই দু’চোখে সহ্য করতে পারে না কোন ভারতবাসী। তার ওপর ভারতের উপর এই অপমানজনক আক্রমণে কেউই পাকিস্তানকে আর মেনে নিতে পারছেন না। অনেকেই বলছেন যে, ইংল্যান্ডে গিয়ে ভারতের বিরুদ্ধে মিছিল করতে হচ্ছে এই দেশকে। তাহলেই বোঝো অবস্থাটা কতটা খারাপ। কারোর আবার মন্তব্য, যে দেশ নিজে টেররিজমের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত সেই দেশ ভারতকে টেররিস্ট বলে কোন সাহসে?





